এই জিনিসগুলি রাতে দান করলেই জীবনে আসবে আর্থিক সঙ্কট, সাবধান হোন
জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি শুভ কাজের জন্য শুভ সময়ই কিন্তু নির্ধারণ করা হয়। এতে ভালো ফল পাওয়া যায়। আবার এমন অনেক কাজ রয়েছে, সেগুলি কিন্তু রাতে করাই যায় না। সূর্যাস্তের পর সেই কাজগুলি করলে আপনার অর্থহানি হবে। বাস্তুত্রুটি হতে পারে ও জীবনে নানান সমস্যায় আসবে।
এমন অনেক কাজ রয়েছে সেগুলি করলে মা লক্ষ্মী ভীষণ রেগে যান। আয় উন্নতি থমকে যায়। তাই ভুল করেও এই জিনিসগুলি কেউ চাইলেও আপনি দেবেন না। তাহলে কিন্তু আপনার জীবনে নেবে আসবে খুব খারাপ সময়। জানুন কোন কোন জিনিস রাতে কাউকে দেবেন না।

- দুধ
রাত্রিবেলা আপনার কাছের মানুষ যতই কেউ আপনার বাড়িতে সে দুধ চান না কেন, দুধ একদমই দেবেন না। এটি খুব অশুভ হলে মনে হয়। দুধের সঙ্গে চন্দ্রের বিশেষ সম্পর্ক রয়েছে।
আবার চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে সূর্য গ্রহের। আর যদি আপনি দুধ দেন তাহলে চন্দ্র ও সূর্য আপনার জন্মকুণ্ডলীতে ক্রমশ দুর্বল হতে থাকবে। যে কারণে আপনার আর্থিক সমস্যায় পড়তে হবে। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন না।
- দই
সূর্যাস্তের পর ভুলেও কাউকে দই দান করবেন না। কারোর বাড়িতে গেলেও দই নিয়ে যাবেন না। এটি খুব অশুভ। কারণ সূর্য গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে দইয়ের। না দিলে এতে আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবনের সুখ আসবে। আর্থিক দিকে লাভ হবে। জীবনে সুখ শান্তি বজায় থাকবে আপনার। জীবনে নানা সমস্যায় পড়তে পারে আপনাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- হলুদ
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, রাতে কাউকেই হলুদ দান করবেন না। সেই সঙ্গে বৃহস্পতিবার ও একাদশীর দিন হলুদ দান করবেন না। কারণ হলুদের সঙ্গে বৃহস্পতি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। হলুদ দান করার পর আপনার ভাগ্য থেকে সুখ চলে যাবে। সম্পদ ক্রমশ কমতে থাকবে। এমন কি অর্থহানি হবে। তাই আগেই এই হলুদ দেওয়ার আগে সাবধান হোন আপনি।
- নুন
সন্ধ্যেবেলা কাউকে নুন দান করবেন না। এতে আপনার জীবনের চরম সংকট নেমে আসতে পারে। এমনকি দাম্পত্য জীবনেও আপনার অশান্তির সম্মুখীন হতে হবে। পরিবারে আর্থিক সঙ্কট লেগে থাকবে। তাই নুন দেওয়ার আগে সাবধান হোন আপনি।
- ঝাঁটা
কাউকে ঝাঁটা সন্ধ্যেবেলা দেবেন না কিংবা নতুন ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেবেন না। এতে দেবী লক্ষ্মীর আগমনে বাধার সৃষ্টি হবে। তাহলে লক্ষ্মী এসময় ঘর থেকে বিদায় নেবে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications