অর্থিক ভাগ্যে উন্নতি করতে কিছু ঘরোয়া বাস্তুটিপস একনজরে
অর্থিক ভাগ্যে উন্নতি করতে কিছু ঘরোয়া বাস্তুটিপস একনজরে
করোনা আক্রমণের জের গিয়ে পড়েছে অর্থনীতিতে। একাধিক জায়াগায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বহু সমীক্ষা বলছে যে করোনার প্রবল দুর্যোগে প্রভাব পড়বে বেতনেও। ইতিমধ্যেই তেলাঙ্গানায় সরকারি কর্মীদের বেতনে কাটছাঁট হয়েছে। এমন অবস্থায় দেখে নেওয়া যাক, আর্থিকভাগ্য তুঙ্গে রাখতে কয়েকটি টিপস।

কোন পন্থায় লক্ষ্মী পুজো?
কথায় বলে লক্ষ্মীপুজো করলে লক্ষ্মীলাভ হয়। আর বাস্তুবিদরা বলছেন, লক্ষ্মীপুজো করার সময় একটি সুপারি লক্ষ্মী ঠাকুরের কাছে রাখতে হবে। পরে সেই সুপারিকে আলমারির লকারে টাকা রাখার জায়গায় রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

আতপ চাল নিয়ে কিছু টিপস
আতপ চাল অল্প করে নিয়ে তার সঙ্গে কাঁচা হলুদ , একটি কয়েন ও একটি সুপারি কাপড়ে মুড়ে রাখতে হবে ঠাকুর ঘরে। কিম্বা যে ঘরে আপনার টাকা আদানপ্রদান হয় , সেই ঘরে রাখতে হবে। এতে বাড়বে ধনসম্পত্তি। তবে কাপড়টির রঙ যেন সবুজ হয়। বলছেন বিশেষজ্ঞরা।

গণেশের পুজো
শাস্ত্রজ্ঞরা বলছেন, গণেশের পুজো লক্ষ্মীলাভের অন্যতম উপায়। গণেশের পুজোর সময় বাড়িতে সুপারি দিয়ে পুজো করলে তা ভালো ফল দেয় গৃহস্থের অর্থভাগ্যে।

সুপুরি রাখবার জায়গা
ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতেও সুপুরি রাখতে পারেন । বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে যে সুপুরি রাখা হয় ,তা ঘরে টাকা পয়সা রাখার স্থানে কয়েকটি চালের দানার সঙ্গে কাপড়ে মুড়ে রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রবিদরা।












Click it and Unblock the Notifications