শরীরের কোন অংশ আচমকা কাঁপলে সৌভাগ্য বয়ে আসে! শাস্ত্র যা বলছে

শরীরের কোন অংশ আচমকা কাঁপলে সৌভাগ্য আসে! শাস্ত্র যা বলছে

শাস্ত্র মতে দেহের বিভিন্ন অংশের গড়ন দেখে জানা যায় যে সেই ব্যক্তির মধ্যে কোন কোন গুণ বা দোষ রয়েছে। শাস্ত্র বলে, দেহের গড়ন এমনও অনেক কথা বলে যা সহজে মানুষের চরিত্রকে চিনিয়ে দিতে পারে। আর এবার দেখে নেওয়া যাক দেহের কোন অংশ কাঁপলে কী কী সৌভাগ্য আসে।

মাথায় হালকা কম্পন অনুভূতে হলে...

মাথায় হালকা কম্পন অনুভূতে হলে...

অনেক সময়ই মাথার আশপাশে ব্যথা বা হালকা কম্পন আচমকা অনুভূত হতে থাকে। শাস্ত্র মতে, এই কম্পন অত্যন্ত শুভ। এতে রাজদ্বারে বা সম্মানজনক কোনও ক্ষেত্রে বহু সম্মান পাওয়া যায়।

কপালে কম্পনে কী ঘটে?

কপালে কম্পনে কী ঘটে?

কপালে যদি কম্পন অনুভূত হয়, তাহলে বুঝে নিতে হবে সামনেই ধনসম্পত্তি লাভের আশা রয়েছে। বহুল পরিমাণ ঐশ্বর্য লাভের আশা রয়েছে কপালের কম্পনে।

ডান চোখে কম্পন

ডান চোখে কম্পন

ডান চোখে কম্পন অনুভূত হলে মনে রাখতে হবে তাতে বন্ধুদর্শনের যোগ থাকে। বহুদিন বাদে কোনও বন্ধুর দেখা পাওয়া যায় এমন ডান চোখের কাঁপুনিতে। এমনই দাবি শাস্ত্রের।

বাম চোখের উপরের দিকে কম্পন

বাম চোখের উপরের দিকে কম্পন

অনেক সময়ই বাম চোখের উপরের অংশ কেঁপে ওঠে। আর শাস্ত্র মতে এমন ঘটনায় অর্থলাভ হতে পারে। বাম চোখের উপরের অংশ কাঁপা অত্যন্ত শুভ জিনিস বলেও মনে করে জ্যোতিষশাস্ত্র।

স্ত্রীলাভ হয় কীসে?

স্ত্রীলাভ হয় কীসে?

ডান কানে যদি কম্পন অনুভূত হয়, তাহলে বুঝে নিতে হবে যে খুব শিঘ্রই রয়েছে স্ত্রী লাভের যোগ। জ্যোতিষবিদ ও শাস্ত্রজ্ঞদের তেমনই মত।

দুটি কান একসঙ্গে কাংপলে কী ঘটে?

দুটি কান একসঙ্গে কাংপলে কী ঘটে?

শাস্ত্র বলছে, দুটি কান যদি এক সঙ্গে কাঁপছে, বা দুটি কানের মধ্যে যদি সেনসেশন একসঙ্গে অনুভূত হয়,তাহলে বুঝে নিতে হবে যে অর্থ লাভ খুব শিগগিরিই হতে চলেছে।

ডান কাঁধে কাঁপুনিতে কী ঘটে?

ডান কাঁধে কাঁপুনিতে কী ঘটে?

ডান কাঁধে কাঁপুনিতে সোনা লাভ হয় বলে দাবি শাস্ত্রের। অনেক সময়ই কাঁধে বিদ্যুৎ খেলে যাওয়ার মতো অনুভূতি হয়। আর সেরকম অনুভূতিতে স্বর্ণলাভের সম্ভাবনা থাকে বলে দাবি শাস্ত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+