অর্থকষ্ট থেকে বাঁচতে এক কোয়া রসুনই যথেষ্ট! বাস্তুশাস্ত্র মতে জানুন এই সহজ ঘরোয়া টোটকাগুলি
অর্থকষ্ট থেকে বাঁচতে এক কোয়া রসুনই যথেষ্ট! বাস্তুশাস্ত্র মতে জানুন এই সহজ ঘরোয়া টোটকাগুলি
কথায় বলে টাকায় সব কেনা যায়না! শুধু টাকা থাকলেই বাঁচা যায় না, তাতে 'টিকে' থাকা যায়। তবে কিছু ক্ষেত্রে
আর্থাভাব রীতিমতো করুণ পরিস্থিতিতে ফেলে দেয় মানুষকে। অর্থের গুরুত্ব সেই জায়গা থেতে অপরিসীম। অনেকেই বহু পরিশ্রম করেও সেভাবে অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে অর্থাভাব কাটাতে এক কোয়া রসুনের গুরুত্ব অপরিসীম।

রসুনের গুরুত্ব
এমনিতেই বলা হয় যে, রসুনের কোয়া মাথার বালিসের নিচে রেখে শুয়ে পড়লে, সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায়। তবে সেই রসুনের কোয়াই আবার মাটিতে পুঁতলেই তাতে আসে রসুন শাক। বাস্তুশাস্ত্র মতে রসুনের ফুলকে কিছু বিশেষ পদ্ধতিতে ব্যবহার করলেই তা থেকে অর্থাভাব ও অর্থকষ্ট দূর হতে পারে।

মানি ব্যাগে কী রাখলে সঞ্চিত হবে অর্থ!
অনেকেরই হাত অত্যন্ত খরচের। সব সময় খরচ করার প্রবণতা অনেকেরই থাকে। এমন অবস্থায় হাত শূন্য হয়ে যায় অনেকের। দেখা যায়, টাকা আয় করলেও তা থাকছে না। এমন অবস্থায় মানিব্যাগে যদি রসুনের কলি রেখে দেওয়া যায়, তাহলেই কল্লাফতে! টাকার ব্যাগে রসুনের কলি রাখলে অর্থাভাবো ঘুচে যায় , বলেই দাবি বিভিন্ন জ্যোতিষ মতের।

কিছু ঘরোয়া টিপস
শুধু মানি ব্যাগে রসুনের কলি রাখলে সেই ব্যাগ থেকে খরচের প্রভাব কমতে পারে। তবে যদি এমন হয় যে সংসারেই প্রবল খরচ আসতে শুরু করছে! তাহলে সংসারের টাকা যেখানে রাখা হয়, বিশেষত আলমারির লকারে রেখে দিন একটি রসুনের কলি। দেখবেন হাতে নাতে পাবেন ফল।

আর্থিক অপচয় হচ্ছে কি?
যদি মনে হয় যে আপনার প্রবল আর্থিক কষ্ট শুরু হয়ে গিয়েছে। তাহলে , একটি লাল কাপড়ে রসুনের ফুল বেঁধে নিয়ে , তা পুঁটলি বানিয়ে মাটির নিচে একটু জায়গায় রেখে দিন। শাস্ত্রজ্ঞরা বলছেন এতে কেটে যায় সমস্যা।

ব্যবসায় ক্ষতি থেকে বাঁচাতে পারে রসুন
যদি ব্যবসায় ক্ষতি হয়, তাহলে একসঙ্গে রসুনের ৫ থেকে ৭ টা ফুল কাপড়ে বেঁধে তা নিজের ব্যবসায়িক ক্ষেত্রে রাখতে পারেন। নিজের কর্মস্থলে তা রাখলে, কোনও দিনও সেখানে অর্থকষ্ট থাকবে না। এতে ব্যবসার গতিও বাড়বে।












Click it and Unblock the Notifications