২০২০ দোল পূর্ণিমা কবে পড়ছে! জানুন সময় , দিন , তারিখ
দোল পূর্ণিমা কবে পড়ছে? জানুন সময় , দিন , তারিখ
বলিউডের ব্লকবাস্টার ফিল্ম 'শোলে' তে একটি জনপ্রিয় সংলাপ ছিল 'হোলি কব হ্যায়.. কব হ্যায় হোলি?'.. খানিকটা সেই গব্বরের মেজাজেই এখন অনেকেই ভাবছেন হয়তো ২০২০ সালের দোল পূর্ণিমা কবে পড়েছে? আর সেই কৌতূহলের নিরসন করে দেখে নিন দোল পূর্ণিমা পড়ার সময়, ক্ষণ তারিখ।

পূর্ণিমা কখন পড়ছে?
২০২০ সালের দোল পড়েছে ৯ মার্চ। সেই দিন অর্থাৎ ৯ মার্চ ৩:০৩ মিনিটে পড়ছে পূর্ণিমা। আর সেই পূর্ণিমা সেদিন রাত ১১:১৭ মিনিটে ছাড়বে। এমনই সময়ক্ষমের কথা উঠে আসছে পঞ্জিকা মতে।

হোলির 'দহনকাল'
দোলের আগের দিন অনেকেই অশুভ আত্মার দহনে বিশ্বাস করেন। আর সেই রীতি অনুযায়ী, পূর্ণিমার মধ্যেই হোলির দিন অর্খাৎ ৯ তারিখ সন্ধ্যেবেলা ৬:২৬ মিনিট থেকে সন্ধ্যে ৮:৫২ মিনিট পর্যন্ত থাকবে এই সময়।

কোন কোন জিনিসের আহুতি দেওয়া যায় হোলিতে?
হোলির দহনে আহুতি হিসাবে দেওয়া হয়, মুগের ডাল, ভুট্টা, নারকেল, চাল সহ একাধিক সামগ্রী। মনে করা হয় অশুভ আত্মা দূর করে হোলির দহনের ফলে শুভ সময়ের সূচনা করা হয়। আর এই সূচনা সম্ভবপর হয় বিভিন্ন হোলির দহনে।

দোল পূর্মিমার পুজো
শাস্ত্রজ্ঞদের দাবি, দোল পূর্ণিমার পুজোতে রঙ যেন অবশ্যই থাকেষ সঙ্গে গুড় জাতীয় সামগ্রীও যেন ঈশ্বরের উদ্দেশে অর্পণ করা হয়,সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন শাসত্রজ্ঞরা।












Click it and Unblock the Notifications