২০২০ সালে আপনার স্বাস্থ্য কেমন থাকবে! জানুন রাশিফলে
২০১৯ সালের শেষে, এবার 'টোয়েন্টি টোয়েন্টি'র পালা। একটি বছরের শেষ মানেই আরও একটি বছরের অপেক্ষায় শুরু নতুন করে আশায় বুক বাঁধবার লড়াই। আরও একটি বছর মানেই নতুন নতুন স্বপ্ন নিয়ে বাঁচবার আশা।
২০১৯ সালের শেষে, এবার 'টোয়েন্টি টোয়েন্টি'র পালা। একটি বছরের শেষ মানেই আরও একটি বছরের অপেক্ষায় শুরু নতুন করে আশায় বুক বাঁধবার লড়াই। আরও একটি বছর মানেই নতুন নতুন স্বপ্ন নিয়ে বাঁচবার আশা। সেই স্বপ্নের মধ্যে যেমন থাকে, জীবনধারা, তেমনই থাকে প্রেম দাম্পত্য ঘিরে নতুন স্বপ্ন। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের নিরিখে কার ভাগ্যে কী কী রয়েছে স্বাস্থ্যের নিরিখে।

মেষ ও বৃষ
মেষ রাশির জাক জাতিকারা আগামী বছর স্বাস্থ্যের ক্ষেত্রে একচু সাবধান হোন। ২০২০ সালে আপনাদের স্বাস্থ্যে কুপ্রভাব পড়তে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা ২০২০ সালে মেদ জনিত সমস্যায় ভুগতে পারেন। তাই আগামী বছর ডায়েট মেনে চলুন।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা মার্চ মাস পর্যন্ত স্বাস্থ্যের দিকে ভাল করে খেয়াল দিন। বছরের প্রথমভাগে থাকতে পারে স্বস্থ্য সংকট। কর্কট রাশির জাতক জাতিকারা চোখ জনিত সমস্যায় খানিকটা ভুগতে পারেন আগামী বছর। লাগতে পারে চোট, আঘাতও। তাই সাবধানে চলাফেরা করুন।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকারা আগামী বছর অযাাচিতভাবে স্বাস্থ্য় সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। চোট, আগাত সারা বছর লেগে থাকতে পারে। কন্যা রাশির জাতক, জাতিকারা মধুমেহ , ব্লাড প্রেশারের মতো সমস্যা লেগে থাকতে পারে।

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা ২০২০ সালে ঠাণ্ডা লাগা জাতীয় সমস্যায় প্রায়ই ভুগতে পারেন। মাঝে সাঝেই জ্বর হতে পারে ২০২০ সালে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সংক্রমিত রোগ থেকে সাবধানে থাকুন ২০২০ সালে । তবে বড় কোনও স্বাস্থ্য সংকট এই বছরে নেই।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা ছোটখাটো স্বাস্থ্য সংকট ছাড়া বড় কোনও অস্বস্তিতে ২০২০ সালে পড়বেন না। অন্যদিকে, মকর রাশির জাতক জাতিকাকা ফল্ুয়ের কবলে পড়তে পারেন ২০২০ সালে। ঠাণ্ডা লাগবার সমস্যাও হতে পারে।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী বছর সর্দি, জ্বরের সমস্যায় ভুগতে পারেন। তবে ছোটখাটো সমস্যা ছাড়া ২০২০ সালে স্বাস্থ্য নিয়ে ভাববার কিথু নেই। মীন রাশির জাতক জাতিকারা আগামী বছর বড়সড় স্বাস্থ্য সংকটে পড়বেন না। তবুও সাবধানের মার নেই!












Click it and Unblock the Notifications