মা দুর্গা গজে চড়ে প্রকট হচ্ছেন জুলাই মাসেই! গুপ্ত নবরাত্রির এই বিশেষ তিথিতে পূর্ণ হয় মনষ্কামনা
গজে চড়ে মা দুর্গা প্রকট হচ্ছেন জুলাই মাসেই! গুপ্ত নবরাত্রির এই বিশেষ তিথিতে পূর্ণ হয় মনষ্কামনা
২০২১ সালর দুর্গাপুজো এই বছরের অক্টোবর মাসে। তবে তার আগে রয়েছে গুপ্ত নবরাত্রি তিথি। এই বিশেষ তিথিতে পড়তে চলেছে এক বিশেষ যোগ। আর তার হাত ধরেই মনে করা হচ্ছে, ২০২১ সালে অক্টোবরের আগে মা দুর্গার কাতে বিশেষ দিনের বিশ্লেষ লগ্নের মধ্যে প্রার্থনা করা সমস্ত জিনিস প্রাপ্ত হবে। দেখে নেওয়া যাক সেই বিশেষ তিথি।

আষাঢ়ের গুপ্ত নবরাত্রির দিন , তিথি, তারিখ
১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। এই নবরাত্রি তিথিতে এই বছর রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এই দিনে একটি বিশেষ সময়ের মধ্যে যদি মা দুর্গার কাছে কিছু প্রার্থনা করা যায়, তাহলে তা পূরণ হয় বলে কথিত রয়েছে। সেই তিথি ১১ জুলাই পড়ছে।

বিশেষ তিথির সময়ক্ষণ
১১ জুলাই ভোর ৫:৩১ মিনিট থেকে দুপুর ২:২২ মিনিট পর্যন্ত রয়েছে মাদুর্গার পুজোর মধ্যে বিশেষ তিথি। এছাড়া ২০২১ সালে নবরাত্রির পুজোর শুরুতেই আর্দ্রা নক্ষত্রে ভালো যোগ রয়েছে। এবছর গুপ্ত নবরাত্রি ৮ দিনের। কারণ , একই দিনে ষষ্ঠী ও সপ্তমী পড়েছে।

আষাঢ়ে মা দুর্গা আসছেন গজে!
মূলত, ধরে নেওয়া হয় গজ হল সমৃদ্ধির প্রতীক। ফলে গজে মা দুর্গার আগমন সমৃদ্ধি ঘটাবে বসুন্ধরায়। এমনই মত শাস্ত্র বিশেষজ্ঞদের। তবে এরপর অক্টোবরে দুর্গা পুজোর সময় মা আসছেন ঘোটকে। যার ফল ছত্রভঙ্গ বসুন্ধরা। ফলে জুলাই মাসে মায়ের আগমন কার্যত শুভ সময় নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বাড়িতে পুজো করলে ঘট স্থাপনের সময় জানুন
গুপ্ত নবরাত্রির প্রারম্ভ তিথি ১১ জুলাই। তার আগে ১০ দুলাই ভোর ৬:৪৬ মিনিট নাগাদ প্রতিপদ রয়েছে।তিথি শেষ হবে ১১ জুলাই সকাল ৭ টা ৪৭ মিনিটে। ঘটস্থাপনের মুহূর্ত হল ১১ জুলাই ভোর ৫ টা ৫২ মিনিট। , মুহূর্ত শেষ হবে ৭টা ৪৭ মিনিটে।

গুপ্ত নবরাত্রি কী?
বছরের মোট ৪ টি নবরাত্রি পালিত হয়। এরমধ্যে ২ টি নবরাত্রি প্রত্যক্ষ নবরাত্রি হিসাবে বিবেচিত হয়। তবে আষাঢ়ের নবরাত্রিতে শোনা যায় তন্ত্রসাধনে অনেকেই শুভ ফল পান। গুপ্তনবরাত্রিতে দেবীর মহাবিদ্যার পুজো পাঠ হয় বলে শোনা যায়। এই সময় ৯ দিন দেবীর ৯ রূপের পুজো হয়।












Click it and Unblock the Notifications