লক্ষ্মীর এই রূপগুলির পুজো করুন, জীবনে অর্থ–সফলতার অভাব থাকবে না

লক্ষ্মীর অষ্টরূপের পুজো

জীবনে সফলতা ও অর্থ উপার্জনের জন্য সকলেই পরিশ্রম করে থাকেন। কারণ প্রত্যেকেই চান আরামদায়ক জীবন পেতে। হিন্দু ধর্ম মতে লক্ষ্মী ধন-সম্পদের দেবী। তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করে ধন বৃদ্ধির চেষ্টা করেন অধিকাংশ ব্যক্তি। তবে সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর একটি নয় বরং আটটি রূপ রয়েছে এবং এই আট রূপের পুজো করলে পৃথক পৃথক ফল প্রাপ্তি হয়। লক্ষ্মীর আটটি স্বরূপের পুজো করলে ব্যক্তি তেজ, বল, সাহস, সৌন্দর্য এবং সমস্ত ধরনের সুখ লাভ করে। লক্ষ্মীর কোন স্বরূপের পুজো করলে কোন সমস্যার সমাধান হয়, জেনে নিন।

আদিলক্ষ্মী

আদিলক্ষ্মী

আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী লক্ষ্মীর আদিরূপ। ইনি ঋষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার। তিনি 'সাগরকন্যা' নামেও পরিচিতা। সমুদ্র মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন এবং শ্রীবিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন। তাঁর পুজো করলে সমস্ত ধরনের সুখ-সম্পদ লাভ করা যায়।

 ধনলক্ষ্মী

ধনলক্ষ্মী

লক্ষ্মীর অর্থ ও স্বর্ণদাত্রী রূপ। অর্থাৎ তিনি সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। তাঁর বাড়িতে কখনও অর্থাভাব থাকে না। লক্ষ্মী প্রসন্ন হলে নানান উৎস থেকে আয় হয়।

ঐশ্বর্য লক্ষ্মী

ঐশ্বর্য লক্ষ্মী

ঐশ্বর্যপ্রদাত্রী লক্ষ্মী। যে ভক্ত এই লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন, তাঁরা সমাজে প্রচুর মান-সম্মান অর্জন করে থাকেন। তাই সমাজে মান-সম্মান লাভ করার ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত।

 সন্তান লক্ষ্মী

সন্তান লক্ষ্মী

যে সব দম্পতি নিঃসন্তান তাঁরা এই লক্ষ্মী রূপের পুজো নিষ্ঠা সহকারে করলে সন্তান লাভ হয়। নিঃসন্তান দম্পতিদের ধন-ধান্যের দেবী লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত। এর ফলে সন্তান সুখ লাভ করা যায়।

 ধান্য লক্ষ্মী

ধান্য লক্ষ্মী

কৃষিসম্পদদাত্রী লক্ষ্মী, যিনি কৃষকের গৃহে নবান্নে ধান্যলক্ষ্মীরূপে পূজিতা হন। ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ভক্তের জীবনে অন্নাভাব দেখা দিতে পারে। তাই এই লক্ষ্মীর পুজো করলে কখনও অন্নের কষ্ট থাকবে না। অন্ন রূপে লক্ষ্মী তাঁদের বাড়িতে বিরাজ করেন।

গজ লক্ষ্মী

গজ লক্ষ্মী

গবাদি পশু ও হস্তীরূপ সম্পদদাত্রী লক্ষ্মী। এছাড়াও এই গবাদিপশু পালন থেকে যে আয় হয়, তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে। স্বামী চিদানন্দের মতে গজলক্ষ্মী রাজক্ষমতাও প্রদান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী, গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। বসুধা নারায়ণ '‌গজলক্ষ্মী'‌ শব্দটির ব্যাখ্যা করেছেন '‌গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী'‌। শাসন, সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে, গজের ওপর অধিষ্ঠিত লক্ষ্মীর আরাধনা করা উচিত। গজ লক্ষ্মীর আরাধনা করলে ভালো ফসল হয়।

 বীর লক্ষ্মী

বীর লক্ষ্মী

বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী। অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। লক্ষ্মীর এই স্বরূপের আশীর্বাদে সাধকের মনে আত্মবল ও সাহস জন্ম নেয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+