• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চাকরির ইন্টারভিউয়ে সফল হতে মেনে চলুন এই বাস্তু টোটকাগুলি

Google Oneindia Bengali News

‌প্রত্যেকের জীবনে চাকরির ইন্টারভিউ বড় ভূমিকা পালন করে। অনেকের একটা ইন্টারভিউতেই চাকরি হয়ে যায় আবার অনেকে রয়েছেন যাঁরা দিনের পর দিন ইন্টারভিউ দেওয়ার পরও মনের মতো চাকরি পেতে পারেন না। ইন্টারভিউয়ের সময় নার্ভাস হওয়া এবং সবকিছু নষ্ট করে দেওয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে কিন্তু সফলতা পাওয়া যায় না, মেলে না চাকরিও। আমাদের মধ্যে সব ধরনের প্রতিভা থাকলেও, আমরা ইন্টারভিউয়ে সফল হতে ব্যর্থ হই এবং সুযোগ হারিয়ে ফেলি। আর এই কারণের জন্য মানুষ বাস্তু শাস্ত্রের ওপর বিশ্বাস করে এবং মনে করে যে এই বাস্তু মেনে চললে জীবনে ভালো কিছু হবে, কিছু অর্জন করতে পারব। আর্চার্য ইন্দু প্রকাশ চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কিছু বাস্তু টিপস জানিয়েছেন।

হলুদ রং শুভ

হলুদ রং শুভ

বাস্তু মতে, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় হলুদ রুমাল বা হলুদ রঙের কোনও কাপড়ের টুকরো পকেটে রেখে দিন অথবা আপনি হলুদের দুটো টুকরো পকেটে রেখে দিতে পারেন।

ছাতুলা সঙ্গে রাখুন

ছাতুলা সঙ্গে রাখুন

আরেকটি বাস্তু টিপস যা আপনাকে চাকরির ইন্টারভিউ পেতে সাহায্য করতে পারে তা হল বাড়ির বড় সন্তান বা আত্মীয়ের 'চাঠি'র সময় পরা কাপড় সঙ্গে রাখতে পারেন, যাকে ছাতুলাও বলা হয়।

বিউলির ডালের এই টোটকা করুন

বিউলির ডালের এই টোটকা করুন

যদি অনেক চেষ্টা করেও চাকরি না পান, তাহলে আপনার সহায় হতে পারে বিউলির ডাল। ৩০০ গ্রাম কালো বিউলির ডাল পিষে আটা তৈরি করে নিন। এই আটা দিয়ে কম আঁচে রুটি তৈরি করুন। সেই রুটির ছোট ছোট গুলি করে তা মাছকে খাওয়ান। কোনও একটা সোমবার থেকে এই কাজ করা শুরু করুন এবং টানা ৪০ দিন ধরে করে যান। এর ফলে চাকরি না পাওয়ার সমস্যা মিটবে বলে মনে করা হয়।

 করুন এই টোটকা

করুন এই টোটকা

যদি আপনি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে বারবার ব্যর্থ হন, তাহলে প্রতি বৃহস্পতিবার এই টোটকাটি অবশ্যই পালন করুন। কোনও এক বৃহস্পতিবার বাড়িতে একটা গোরু নিয়ে আসুন। প্রতিদিন গোরুকে শস্যদানা ও জল খাওয়ান। রবিবার সকালে গোরুকে ক্ষীর খেতে দিন। এরপর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বেরনোর মুখে ও ইন্টারভিউ যেখানে হচ্ছে সেখানে ঢোকার সময় ডান পা আগে ফেলুন। এর ফলে ইন্টারভিউতে সাফল্য পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Follow these tips to be successful in a job interview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X