মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্য
মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্য
মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তিনি যদি রেগে যান তাহলে অনেক ব্যক্তির রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারে। লক্ষী যার উপর বিশেষ আশীর্বাদ বা কৃপা করে থাকেন, সেই সকল ব্যক্তির আর্থিক দিকে কোনদিন অবনতি হয় না। তাদের টাকা-পয়সায় উপচে পরে। তাছাড়াও পারিবারিক থেকে দাম্পত্য জীবনে তাদের সুখ আসে। দেখবেন মা লক্ষ্মী যেন কখনোও রেগে না যান। বা ঘর থেকে বেরিয়ে না যান। যদি এমন কোন কাজ আপনারা করেন বা অভ্যাস থাকে যার জন্য মা লক্ষ্মী কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এবং যাতে আপনাদের পরিবারে সে আর নাও আসতে পারে। সেগুলো যদি আপনি না চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি। দেখবেন আপনার জীবনে সাফল্য আসবেই। কোন টিপসগুলি আপনি মানবেন তা একনজরে দেখে নিন।

এই সময় ঘুমাবেন না
জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবী লক্ষীকে প্রসন্ন করতে অনেক নিয়ম মেনে চলা উচিত। যাতে কখনোই তিনি রেগে না যান সেদিকে লক্ষ্য রাখবেন। সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠবেন না। তাতে কিন্তু লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবে না। সন্ধ্যেবেলা কখনোই ঘুমাবেন না। এতে মা লক্ষ্মী রেগে যায় অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মা লক্ষ্মী রেগে যান এবং আর্থিক দিকে অভাব অনটন চলে আসবে।

ঘর অপরিষ্কার রাখবেন না
ঘর কখনোও অপরিষ্কার রাখবেন না। অপরিষ্কার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে না। তখন তিনি রেগে যান। ধনী ব্যক্তিরা অনেক সময় দুর্বল হয়ে পরে। আর্থিক দিকে অনেক অভাব দেখা দেয়। তাই আর্থিক দিকে বিশেষভাবে উন্নতি করতে ঘর পরিষ্কার রাখুন। তাতে ইতিবাচক শক্তি নিয়ে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে না। আর তাছাড়াও আপনি সকল কাজে সেই সঙ্গে সফলতা পাবেন।

খাবার অপচয় করবেন না
খাবার কখনোও অপচয় করবেন না। মা লক্ষ্মী এতে খুব রুষ্ট হন। মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা আশীর্বাদ পেতে আপনি পুরো খাবারের থালা শেষ করুন। তাতে আপনার দারিদ্রতা আসবে না। জীবনে কখনোও খাবার অভাব হবে না।

এই সময়ে টক জিনিস দান করবেন না
কাউকে হাতে করে নুন দান করবেন না, এটি খুব অশুভ বলে মনে করা হয়। সন্ধ্যার সময় টক জিনিস কাউকে দান করবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান এবং আপনার ঘর থেকে মা লক্ষ্মী চলে যাবেন। শত চেষ্টা করেও আপনি মাকে ফেরাতে পারবেন না। আপনার আর্থিক দিকে নানান অসুবিধায় পড়তে হবে। আপনার জীবনে অভাব অনটন লেগেই থাকবে। যাতে আপনার জীবন দুর্বিসহ হয়ে উঠবে। তাই মেনে চলুন । এই টিপসগুলি তাহলে আপনার জীবনের সাফল্য আসবেই।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications