Diwali 2023: দীপাবলিতে দেবী লক্ষ্মীর কৃপা পেতে আপনিও মানুন এই টিপসগুলি
Diwali 2023: দেবী লক্ষ্মীকে আমরা ধন-সম্পদে দেবতা বলেই জানি। তার আশীর্বাদ পেতে সকলেই চান, যদি আপনিও চান তাহলে এই দীপাবলি উৎসবে মা কালীর সঙ্গে সঙ্গে দেবীর লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করুন, তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন।
তবে পুজোর সময়ে আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলি। দেবী লক্ষ্মীকে খুশি করতে আপনি কী কী করবেন, দেখুন।

- গরুকে এগুলি খেতে দিন
এসময় গরুকে আখ বা গুড় খেতে দিন, এতে আপনার জীবনে খুব সফলতা আসবে। কারণ এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন। তাঁর কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে, কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।
- অভাবী ব্যক্তিদের এগুলি দান করুন
যদি পারেন অভাবী বা দারিদ্র ব্যক্তিদের বস্ত্র, শস্য, আপনার ক্ষমতা মতো দক্ষিণা দান করুন। এতে মা লক্ষ্মী খুশি হন। এতে আপনার জীবনে কোনও বাধা থাকে সেই বাধা থেকে আপনি বেরোতে পারবেন।
- ইতিবাচক শক্তি প্রবেশ করবে
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, মা লক্ষ্মীকে খুশি করতে সকালে ঘুম থেকে উঠে (সূর্যোদয়ের আগে অবশ্যই ঘুম থেকে উঠবেন) শঙ্খ বাজিয়ে পুজো করুন। তাহলে ঘরের নেতিবাচক শক্তি চলে যাবে, বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তি। এই শঙ্খের ধ্বনিতে আর্থিকভাবে সুবিধা হবে আপনার। তাছাড়া আপনিও সুস্থ থাকতে পারবেন। এটি বাজালে কখনোই আপনার শ্বাসকষ্ট হবে না।
- এই মন্ত্র জপ করুন
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চান তাহলে আপনি ২১ দিন রুদ্রাক্ষ বা তুলসী মালা নিয়ে 'ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্রটি জপ করুন, ১১ বার জপ করবেন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সেই সঙ্গে দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন।
- রোজ পদ্মফুল দিন
যদি আপনি দেবী লক্ষ্মীকে রোজ একটি করে পদ্মফুল নিবেদন করেন, তাতেই দেবী কিন্তু খুব সন্তুষ্ট হন, তার আশীর্বাদ আপনার ওপর সবসময়ই বিরাজ করবে এবং আপনি জীবনেও অনেক উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications