দুর্গাপুজো ২০২০: উৎসবের আবহে কার প্রেমজীবন কেমন কাটবে! জানুন রাশিফলে

দুর্গাপুজো ২০২০: উৎসবের আবহে কার প্রেমজীবন কেমন কাটবে! জানুন রাশিফলে

ম্যাডস্ক স্কোয়ারে বসে বন্ধুদের আড্ডার ভিড়ে হঠাৎই দূরে দাঁড়ানো সুন্দরীকে মনে ধরে যাওয়ার চেনা ছবি সম্ভবত ২০২০ সালের দুর্গাপুজোয় মিলবে না। তবে , কে বলতে পারে প্রেম কখন, কোথায় , কিভাবে হয়ে যাবে! করোনার আবহে এই বছরের দুর্গাপুজোতে রাশি অনুযায়ী প্রেমভাগ্য দেখে নেওয়া যাক একনজরে।

মেষ

মেষ

দুর্গাপুজোর মধ্যে না হলেও, দুর্গাপুজোর পরে প্রেমের জন্য সময় সুপ্রশস্ত। কাউকে মনে ধরলে তাঁকে বলে দিতে পারেন এই সময়ে। অক্টোবরের ২৭ তারিখের পর থেকে প্রেমভাগ্যে উন্নতি দেখা যাবে। যাঁরা প্রেমে রয়েছেন, তাঁদের সময় আরও ভালো কাটতে চলেছে আসন্ন কালে।

বৃষ

বৃষ

অক্টোবরের ২ তারিখ থেকে সময় আরও ভালো যাবে। এই সময় থেকে প্রেমজীবন কার্যত দৌড়বে! তবে ফ্লার্টিংয়ের দিকে অনেকেরই ঝোঁক থাকবে। অক্টোবর ২ থেকে ২৭ এর মধ্যে প্রেমের সময় ভালো।

 মিথুন

মিথুন

অক্টোবরের ১৬ তারিখের পর থেকে প্রেম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় আপনার রোম্যান্টিক জীবন ব্যাপক ভালো কাটবে। সিঙ্গলদের জীবনে বিশেষ বন্ধুর আগমন হতে পারে।

 কর্কট

কর্কট

অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত সময়ে প্রেম তুঙ্গে থাকতে পারে। অনেক ক্ষেত্রে ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক ফের জোড়া লাগতে পারে। অনেকের মনের ব্যথা এই সময় সারতে পারে!

সিংহ

সিংহ

প্রেমের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। ১৬ অক্টোবরের পর থেতে প্রেম নিয়ে আর বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি। সিঙ্গলদের জন্য একটি ঝোড়ো সম্পর্ক সম্ভবত অপেক্ষায় রয়েছে!

কন্যা

কন্যা

২ অক্টোবর থেকে ২৭ তারিখের মধ্যে কাউকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে দিয়ে ফেলুন! সময় প্রেমের ক্ষেত্রে খুবই ভালো। প্রেমে পরে আপনার বহু অজানা সৃষ্টিশীল দিক নতুন দিক পেতে পারে।

তুলা

তুলা

অক্টোবরের শুরু থেকেই আপনার প্রেম তুঙ্গে থাকার কথা! তবে সম্পর্ক আরও দৃঢ় করতে সঙ্গীকে বেশি করে সময় দিন।

বৃশ্চিক

বৃশ্চিক

পুজোর মধ্যে সেভাবে প্রেম জমতে নাও পারে। মাসের শুরুতে প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে সমঝোতা করে নিন।

ধনু

ধনু

প্রেম থেকে এবার বিলাস উপভোগ করার সময়। আর পুজোর সময়টা সেইভাবেই কাটাতে পারেন। প্রেমে এবার মন খুলে নিজের কথা বলার সময় এসেছে।

মকর

মকর

সম্পর্কের টানাপোড়েন পুজোর মাসেও থাকবে। তবে সেই চিন্তা ভুলো নতুন করে সম্পর্ককে অনুভব করার দিকে মন দিতে পারেন।

কুম্ভ

কুম্ভ

পুজোর মাসের মধ্যে কেউ আপনার হাত ধরতেই পারেন। সিঙ্গলদের জন্য তা ভালো খবর হলেও, সম্পর্কে যাঁরা রয়েছেন ,তাঁদের জন্য এমন খবর সুখবর নয়।

মীন

মীন

২ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যের সময়টা খুব ভালো প্রেমের জন্য। সিঙ্গলরা এই সময় ভেবে চিন্তা করে এগিয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+