দুর্গাপুজো ২০২১: দেবীর বাহন কোন বছর কে হবে কীভাবে নির্ধারিত হয় ! শাস্ত্রমতে ফলাফল একনজরে

বৃষ্টির অঝোর ধারা শেষ হলেই রোদ ঝলমলে শরতের নীল আকাশ আসন্ন। বকের মতো করে নীল আকাশের বুকে সাদা মেঘ উড়ান নিতেই প্রকৃতি জানান দিতে শুরু করে দেয় এবার ঢাকে কাঠি পড়ার পালা! ঘরের মেয়ে উমাকে বরণ করতে বহু বনেদী বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। টানা পাঁচদিনের পুজোয় প্রতিটা মুহূর্তের আনন্দ শুষে নিতে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। এদিকে, ২০২১ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন গমন সেভাবে ফলাফলের নিরিখে ভালো নয় বলেই জানিয়েছেন জ্যোতিষবিদরা। দেখে নেওয়া যাক, প্রতিবছর মা কীসে আসবেন আর কোন বাহনে গমন করবেন,তা কীভাবে বিবেচিত হয়?

২০২১ সালে দুর্গা পুজোয় মায়ের আগমন

২০২১ সালে দুর্গা পুজোয় মায়ের আগমন

ষষ্ঠীর দিন মায়ের বোধন। শাস্ত্র পরম্পরা মেনে, দুর্গাপুজোয় মায়ের বোদন আমন্ত্রণ ও অধিবাস দিয়ে পুজোর উৎসবের ঢাকে কাঠি পড়ে যাবে। শাস্ত্র মতে সেদিন মর্ত্যে মা ঘোটবে আসবেন। যার ফল ছত্রভঙ্গ। সাধরণত ঘোটকে মায়ের আগমনে সামাজিক ও রাজনৈচিক অস্থিরতা থাকতে পারে বলে মনে করা হয়। এছাড়াও দুর্গার আগমনের মাঝেও করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্ক থেকে যাচ্ছে। সেই পরিস্থিতিতে এমন ছত্রভঙ্গ ফলাফল নিয়ে উদ্বেগ রয়েছে। শোনা যায়, ঘোটকে মায়ের আগমন হলে, তা সংঘাত, যুদ্ধ ও হানাহানি তুলে ধরে। ঘোড়ার গতির মতোই অশান্তির আঁচ লেগে থাকে ধরিত্রীর বুকে।

২০২১ দুর্গাপুজোয় মায়ের গমন

২০২১ দুর্গাপুজোয় মায়ের গমন

শাস্ত্র মতে দশমীর যাবতীয় পর্ব সম্পন্ন করে মা দোলায় কৈলাসে ফিরে যাবেন। শাস্ত্রের তথ্য অনুযায়ী মায়ের দোলায় গমন খুব একটা ভালো ফল দেয় না। শাস্ত্র মতে, দেবীর দোলায় গমন হলে তার ফলাফল মড়ক হয়। একদিকে করোনা আতঙ্ক, তারই মাধে শহর জুড়ে ডেঙ্গি থেকে শুরু করে একাধিক সমস্যা রয়ে যাচ্ছে। তার মাঝে এই ফলাফলের বার্তায় আতঙ্কিত সকলেই। দেখে নেওয়া যাক, কোন কোন বাহনে মা মর্ত্যে পা রাখলে তার ফলাফল ভালো হবে।

কীভাবে নির্ধারিত হয় কে হবে দুর্গার বাহন?

কীভাবে নির্ধারিত হয় কে হবে দুর্গার বাহন?

মা দুর্গার মর্ত্যে আগমন ও কৈলাসে গমন কোন বাহনে চড়ে হবে,তা নির্ধারিত হয় শাস্ত্র অনুযায়ী। বিভিন্ন শাস্ত্রজ্ঞ নক্ষত্র ও তিথি বিচার করে সপ্তাহের বার বিচার করে নির্ধারণ করেন যে মা দুর্গা কীভাবে আসবেন ধরাধামে এই বাহনের বিচারে ফলাফলও নির্ধারিত হয়। যদি কোনও বছরের পুজোয় মায়ের ধরাধামে আগমন সোমবার ও রবিবার হয়, তাহলে হাতি হয় মায়ের বাহন। এমনকি সোমবার ও রবিবার যদি মা ফিরে যান, তাহলেও হাতিই হয় মায়ের বাহন। শনি ও মঙ্গলবারে যদি মা আগমন করেন বা গমন করেন, তাহলে ঘোড়া বা ঘোটক হয় মায়ের বাহন। বুধ বারে যদি মা মর্ত্যে পা রাখেন , তাহলে যান হিসাবে নৌকা ব্যবহার করা হয়। বৃহস্পতিবার যদি গমনাগমন হয়, তাহলে দেবী দুর্গার যান হয় পালকি। শুক্রবারের ক্ষেত্রেও একই নিয়ম। মা দপর্গার ধরাধামে গমনাগমন থেকেই প্রকাশিত হয় যে সেই বছর ধরাধামে কোন ফলাফল আসতে চলেছে।

 কোন বাহনের কোন ফলাফল?

কোন বাহনের কোন ফলাফল?

মা পালকিতে বা দোলায় আসছেন মানে তা স্থির পরিস্থিতিকে দোলা দেওয়ার সামিল। ফলে ফলাফলে মহামারী লেগে থাকে। এতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে বলেও মনে করা হয়। নৌকায় আসার ফলে মড়ক বা বন্যা দেখা দিতে পারে বলে বর্ণিত রয়েছে শাস্ত্রে। তবে মা গজে বা হাতিতে গমন বা গমন করলে তার ফলাফল সমৃদ্ধি। ধরিত্রীর বুকে সেই বছর সমৃদ্ধি ও সুখ আসে বলে ধরে নেওয়া হয়। ঘোটকে বা ঘোড়ায় মা মর্ত্যে এলে বা কৈলাসে গমন করলে তার ফলাফলে চরম বিবাদ, হিংসা দেখা দেয় । যার ফলাফল শুভ হয় না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+