দুর্গাপুজো ২০২১ নির্ঘণ্ট: অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজের তিথি আমেরিকার সময় অনুযায়ী একনজরে
দুর্গাপূজা ২০২১ নির্ঘণ্ট: অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজের তিথি আমেরিকার সময় অনুযায়ী একনজরে
ঢাকে কাঠি পড়ার মাত্র আর কেয়ক দিন বাকি। বিশ্বকর্মা পুজোর রেশ ধরেই এবার বাংলা কার্যত পুজো ফিভার গায়ে মেখে ফেলতে শুরু করেছে। করোনা আবহে কুমোরটুলি গতবছর যেভাবে কার্যত বিশ্বস্ত হয়ে পড়েছিল, সেই ছবি এবারে নেই। কুমোরটুলিতে এবার কিছুটা হলেও শেষ মুহূর্তের তোড়জোড়ের চেনা ছবি ধরা পড়ছে। দুর্গাপুজোর আবহে করোনার দানবীয় আক্রমণের মাঝে হয়তো কাশের বন চিড়ে ফেলে লোকাল ট্রেনে যাওয়ার মজা পাওয়া যাচ্ছে না। তবুও আকাশে বাতাসে পুজোর গন্ধ রয়েছে। প্রকৃতি নিজেকে সাজাতে শুরু করে দিয়েছে আগমনীর বার্তায়। এদিকে, সুদূর আমেরিকার বুকেও বহু প্রবাসী বাঙালি অপেক্ষা করে রয়েছেন পুজোর জন্য। তাঁদের জন্যও রয়েছে এই পুজোর অপেক্ষা। বাংলার বুক থেকে শুরু করে ওয়াশিংটনে রীতিমতো পুজোর উন্মাদনা বেড়ে চলেছে। পুজো ফিভারের এই উত্তেজনার মধ্যে একনজরে দেখে নেওয়া যাক, ওয়াশিংটনে দুর্গাপুজোর সময়ক্ষণ।

ষষ্ঠী
কলকাতার রাজপথে ষষ্ঠীর আবহে যখন আলোর রোশনাই, তখন সেভাবে হয়তো সাজবে না আমেরিকা, তবে আলোর রোশনাইয়ের অভাব হবে না, আমেরিকার দুর্গাপুজোর কোনও হল-এ! প্রতিবারের মতো এবারেও রীতি মেনে পালিত হতে চলেছে দুর্গাপুজো। ওয়াংশিনটনের স্থানীয় সময় অনুযায়ী, সোমবার ১১ অক্টোবর ষষ্ঠী। সেদিন সূর্য়োদয় ৭ টা ১৪, সূর্যাস্ত ৬ টা ৩৫ মিনিটে। ষষ্ঠী সন্ধ্যা ৬ টা ৩৪ গতে শেষ। পূর্বাহ্ন মধ্যে পূর্বাহ্ন মধ্য়ে (কিন্তু কালবেলাঅনুরোধে ৮ ট। ৪৪ মধ্যে পুনঃ দিবা ১০।১২ গতে পূর্বাহ্ন মধ্য়ে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর বোধন,আমন্ত্রণ , অধিবাস।

সপ্তমী
মঙ্গলবার ১২ অক্টোবর সপ্তমী। সেদিন সূর্যোদয় ৭ টা ১৫, সূর্যাস্ত ৬ টা ৪৩ মিনিটে। সপ্তমী অপরাহ্ন ৪ টে ১৮ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে দ্বাত্মক-চরলগ্নে ও চরণবংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ,স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা । রাত্রি ১২ ট্ ৪২ গতে ১ টা ৩০ গতে দেবীর অর্ধ্রাত্রি বিহিতপূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন।

অষ্টমী
১৩ অক্টোবর বুধবার পড়েছে অষ্টমী। সেদিন সূর্যোদয় ৭ টা ১৬ মিনিটে, সূর্যাস্ত ৬ টা ৩৩ মিনিটে। পূর্বাহ্ন ঘ ১১ টা ৮। পূরবাহ্নমধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ১০ টা ১৩ মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্বাহ্নমধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপুজো
দুপুর ১ টা ৪৫ গতে , ২ টো ৪৩ এর মধ্যে সন্ধি পুজো সম্পন্ন করার কথা বলা রয়েছে শাস্ত্রে। সন্ধিপুজো আরম্ভ হবে ওয়াশিংটনের সময় অনুযায়ী, ১ টা ৫৫ মিনিটে, আর শেষ হবে ২ টো ১৪৩ গতে। এর মাঝে সেখানের স্থানীয় সময় ২ টো ১৯ মিনিটে সম্পন্ন হবে বলিদান। উল্লেখ্য, সন্ধিপুজোতে আলাদা করে বলিদানের ক্ষেত্রে অনেকেই চালকুমড়ো বলিদান করে থাকেন।

নবমী
নবমী আসা মানেই মায়ের ছেড়ে যাওয়ার পালার কাউন্ট ডাউন শুরু। আর সেই মতো, নবমী মানেই আরও একটুখানি আনন্দকে বেশি করে উপভোগ করে নেওয়ার চেষ্টা প্রাণপনে। নবমী পড়েছে ১৪ অক্টোবর , ২৭ আশ্বিব। সেই দিন ওয়াশিংটনে ৭ টা ১৭ তে সূর্যোদয় ও ৬ টা ৩১ এ সূর্যাস্ত। মহানবমী দিবা ১২ টা ২২ পর্যন্ত। পূর্বাহ্নমধ্য়ে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মঘ্যে বীরাষ্টমীব্রত ও মহানবমী ব্রত।

দশমী
১৫ অক্টোবর দশমী। সিঁদুরখেলা, মায়ের বরণ, ও মিষ্টিমুখে মা দুর্গাকে কৈলাসে পতিগৃহে ফিরিয়ে দেওয়ার দিন হল এই দশমী। সেদিন ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী দশমী রয়েছে ১০ টা ৫১ মিনিট পর্যন্ত। কুলাচার অনুসারে বিসর্দনে অপরাজিতা পুজো, দশমী কৃত্য, দেবীর দোলায় গমন। দোলায় গমনের ফলাফল মড়ক।












Click it and Unblock the Notifications