দুর্গাপুজা ২০২১ নির্ঘণ্ট: পঞ্চমী থেকে দশমী মায়ানগরী মুম্বইতে পুজোর সময়সূচি একনজরে

দুর্গাপূজা ২০২১ নির্ঘণ্ট: পঞ্চমী থেকে দশমী মায়ানগরী মুম্বইতে পুজোর সময়সূচি একনজরে

গঙ্গার পাড়ে যখন নতুন কলাবউকে স্নান করিয়ে ঘরে ফেরার জন্য সপ্তমীর দিন তাড়াহুড়ো পড়ে যাবে,সেদিন আরাবসাগরের পাড়েও বাঙালিরা ঠিক সেই সপ্তমীর আনন্দে মেতে থাকবেন। কাশের বনে দোলা লাগার সৌন্দর্য যখন শিলিগুড়ি থেকে দীঘা উপভোগ করবে তখন বান্দ্রার বাঙালিরাও অপেক্ষা করে থাকবেন উমার আসার। কলকাতা যখন কুমোরটুলি থেকে পাড়ায় পাড়ায় ঠাকুর পৌঁছে যাওয়ার দৃশ্যে অভ্যস্ত হয়ে যেতে শুরু করবে, তখন সেই কুমোরটুলি থেকে প্রতীমা যাবে সুদূর সাগরপাড়ের মুম্বইতেও। করোনাবিধির মধ্যে একইভাবে ঢাকের বোলে , ধুনুচি নাচের তালে মাতবে কলকাতা থেকে মুম্বই। আর সাগরপাড়ের এই মারাঠাভূমে সাড়ম্বরে পালিত হবে উমার উৎসব। একনজরে দেখা যাক, মুম্বইতে দুর্গাপুজোর সময়সূচি।

পঞ্চমী-ষষ্ঠী

পঞ্চমী-ষষ্ঠী

২৩ আশ্বিন ১০ অক্টোবর পড়েছে পঞ্চমী। এই দিনে রীতিমতো পুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। কারণ রাত পোহালেই ষষ্ঠীর অপেক্ষা। যেদিন থেকে কার্যত খাতায় কলমে পুজো শুরু হয়ে যায়। আর পঞ্চমী নিশি পোহালেই দেবীর ধরাধামে আগমন হয় ষষ্ঠীতে। ২৪ আশ্বিন ১১ অক্টোবর সোমবার, সূর্যোদয় ৬ টা ৩৫ গতে , সূর্যাস্ত ৬ টা ১৬। পূর্হাহ্নমধ্যে ১০ ।২৭ ষষ্ঠী ষষ্ঠী শেষ রাত্রি ৪।৪ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্য়ে (কিন্তু কালবেলাঅনুরোধে দিবা ৮।৩ মধ্যে পুনঃ দিবা ৯।৩০ গতে পূর্বাহ্ন মধ্য়ে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর বোধন,আমন্ত্রণ , অধিবাস।

সপ্তমী-অষ্টমী

সপ্তমী-অষ্টমী

মঙ্গলবার ২৫ আশ্বিন , ১২ অক্টোবর পড়েছে সপ্তমী। সেদিন মুম্বইতে কার্যত বাঙালি ঘরে ঘরে পুজোর আনন্দ রীতিমতো নিজের রূপ নিতে শুরু করবে। পূর্বাহ্ন মধ্যে দ্বাত্মক-চরলগ্নে ও চরণবংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ,স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা । দেবী এই দিন ঘোটকে আবাহন করছেন। দিবা ৯ টা ৩১ গতে সপ্তম্যাদিকল্পারম্ভ , সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। ২৬ আশ্বিন ১৩ অক্টোবর, বুধবার অষ্টমী। মুম্বইতে সেদিন সূর্যোদয় ৬ টা ৩৬ মিনিট, সূর্যাস্ত ৬ টা ১৪ মিনিটে। মহা অষ্টমী রাত্রি ১১ টা ৪৯। পূরবাহ্নমধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ৯ টা ১৮ মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্বাহ্নমধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপুজো

সন্ধিপুজো

সন্ধিপুজো অষ্টমী রাতে পড়েছে। অষ্টমীতে রাত্রি ১২।০ থেকে ১২ টা ৪৮ মধ্যে সন্ধিপুজো শুরু হবে। রাত্রি ১১ টা ২৫ গতে, ১২ টা ১৩ মধ্যে সন্ধপুজো। ১২ টা ১৩ গতে সন্ধিপুজো সমাপ্ত হবে। ১১ টা ২৫ গতে সন্ধিপুজো আরম্ভ। ১১ টা ৪৯ গতে সন্ধিপুজোর বলিদান।

নবমী-দশমী

নবমী-দশমী

২৭ আশ্বিন, ১৪ অক্টোবর নবমী। বৃহস্পতিবার নবমী পড়েছে। মুম্বইতে সূর্যোদয় ভোর ৬ টা ৩৬, সূর্যাস্ত ৬ টা ১৩ গতে সন্ধ্যেবেলা। মহানবমী রাত্রি ৯ টা ৫২ পর্যন্ত। পূর্বাহ্নমধ্য়ে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ন মঘ্যে বীরাষ্টমীব্রত ও মহানবমী ব্রত। বিজয়াদশমী পড়েছে শুক্রবার। সেদিন দোবীর দোলায় গমন। দশমী পড়ছে ২৮ আশ্বিন ১৫ অক্টোবর।১০ টা ১৬ থেকে রাত ৮ টা ২১ পর্যস্ত সময় থাকছে। দশমীর তিথি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

{quiz_691}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+