দুর্গাপুজো ২০২০ সালের নির্ঘণ্ট একনজরে, অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজোর সময়-ক্ষণ দেখে নিন

দুর্গাপুজো ২০২০ সালের নির্ঘণ্ট একনজরে, অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজোর সময়-ক্ষণ দেখেনিন

এমন পুজো শেষবার কবে বাঙালি দেখেছে , তা জানতে হলে ইতিহাসের পাতায় চোখ রাখতে হয়। এক আসুরিক মহামারীর আমেজে ২০২০ সালের দুর্গাপুজোয় উমা বাপের বাড়ি পা রাখবেন। কাশের খেতে সেই চেলা হাওয়ার দোল, বা সকালের শিশিরের সঙ্গে শিউলির ঝড়ে পড়ার দৃশ্য হয়ত একই থাকবে। তবে বদল হবে বহু চেনা আয়োজনে। করোনা-সুরকে দমন করে এবছর মায়ের নিষ্ঠাভরে আরাধনাই যেন বাঙালির কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মহালয়ার পর থেকেই শুরু হবে। অন্যান্য বছরে মহালয়ার পর হাতোগোনা দিন পাওয়া যেত। এবছর এক মাস (৩৫ দিন) সময় দিয়েছেন উমা! আর এই সময়ের মধ্যে সমস্ত শাস্ত্রবিধি থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রাণের উৎসব আয়োজন করবে বাঙালি। তার আগে চোখ রাখা যাক ২০২০ দুর্গাপুজোর নির্ঘণ্টে। জেনে নেওয়া যাক অষ্টমীর অঞ্জলি থেকে সন্ধিপুজোর পুজোর সময়, ক্ষণ, তারিখ।

মহাপঞ্চমী

মহাপঞ্চমী

৪ ঠা কার্তিক ২১ অক্টোবর, বুধবার পড়েছে। পঞ্চমী তিথি থাকছে দুপুর ২:৪৫ মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুযায়ী সায়ংকালে দেবীর বোধন।

 মহাষষ্ঠী

মহাষষ্ঠী

২২ অক্টোবর অর্থাৎ ৫ কার্তিক ষষ্ঠী পড়েছে ২০২০ সালে। ষষ্ঠী এবছর বৃহস্পতিবার। সেদিন দিবা ১:১৩ মিনিট পর্যন্ত থাকছে। দিবা ১:১৩ মিনিট পর্যন্ত দুর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী

মহাসপ্তমী

২৩ অক্টোবর ৬ কার্তিক। সেই দিন সপ্তমী। দিনটি শুক্রবার। এদিন বেলা ১১:৫৭ মিনিট পর্যন্ত থাকবে সপ্তমীর তিথি।পুজোর শুরুর সময় সকাল ৭ টা। সকাল ৮:৩২ এর মধ্যে নবপত্রিকার প্রবেশ , স্থাপন ও কল্পারম্ভ।

 মহাষ্টমী

মহাষ্টমী

৭ কার্তিক ২৪ অক্টোবর শনিবার পড়েছে মহাষ্টমী। দুপুর ১১:২৪ মিনিট পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতোপবাস। অঞ্জলি অর্পণের সময় সকাল ১০ টার আশপাশে।

সন্ধিপুজো

সন্ধিপুজো

সন্ধিপুজো ২৪ অক্টোবর সকাল ১১ টা গতে সকাল ১১:৪৮ মিনিটের মধ্যে সম্পন্ন হবে। ১১:২৪ গতে বলিদানের তিথি রয়েছে। সন্ধিপুজোর অঞ্জলির সময়কাল ১১:২৪ মিনিটে।

মহানবমী

মহানবমী

৮ কার্তিক ২৫ অক্টোবর এবছরে রবিবার পড়েছে মহানবমী। সেদিন সকাল ১১:১২ মিনিট পর্যন্ত রয়েছে তিথি। পূর্বাহ্নমধ্যে মহানবমীর কল্পারম্ভ ও মহানবমীর বিহিতপুজো প্রশস্তা।

 বিজয়াদশমী

বিজয়াদশমী

৯ কার্তিক , ২৬ অক্টোবর সোমবার বেলা ১১:৩১ মিনিট পর্যন্ত রয়েছে দশমীর পুজোর তিথি। ৮:৩২ গতে পুজো সমাপন প্রশস্তা। ৯ টা থেকে বিসর্জনের সময় প্রশস্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+