Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯-এর দুর্গাপুজো আপনার কেমন কাটতে চলেছে! জেনেনিন শাস্ত্র কী বলছে

কাউন্টডাউন এর পালা শুরু হয়ে গিয়েছে। বাঙালির নজর এখন শুধুমাত্র ক্যালেন্ডারে। আর হাতে গোনা কয়েকটা দিন। তারপর উমাকে ঘরে নিয়ে আসবার পালান।

কাউন্টডাউন এর পালা শুরু হয়ে গিয়েছে। বাঙালির নজর এখন শুধুমাত্র ক্যালেন্ডারে। আর হাতে গোনা কয়েকটা দিন। তারপর উমাকে ঘরে নিয়ে আসবার পালান। কোথাও পাড়ার পুজোর ব্যস্ততা, তো কোথাও বাড়ির পুজো নিয়ে প্রস্তুতি শুরু।কেউ বা এই মুহূর্তে পুজোর বাজারের শেষ 'টাচ' দিয়ে যাচ্ছেন! প্রতিবারের মতো এবারেও এই চেনা ছবিগুলি সঙ্গে নিয়েই বুনোট বাঁধছে দুর্জাপুজোর কোলাজ। আর যেদিকে তাকিয়ে বাঙালির আশা -আকাঙ্খা এগিয়ে যাচ্ছে, সেই দুর্গাপুজোর সময় কেমন কাটবে , তা জানাচ্ছেন পণ্ডিত গজেন্দ্র শর্মা। একনজরে রাশি অনুযায়ী দেখে নেওয়া যাক , ২০১৯ এর দুর্গাপুজো কেমন কাটতে চলেছে সকলের।

 মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতকদের এই দুর্গাপুজো দারুন ভালো কাটবে। যাবতীর বাধা দমন করে , শত্রুর বিনাশের সম্ভাবনা প্রবল। আত্মবিশ্বাসে ভর করে এই রাশির জাতক জাতিকারা সুখময় জীবনের দিকে এগিয়ে যেতে চলেছেন।

বৃষ রাশির

বৃষ রাশির

এই রাশির জাতক জাতিকারা এই সময়ে আর্থিকভাবে লাভবান হবেন। তবে খরচের ক্ষেত্রে সাবধান! এই সময়ে আপনারা সম্মান লাভ করবেন। অনেকেই এই সময় আপনাদের ব্যবহারে আকৃষ্ট হবেন।

মিথুন

মিথুন

মহালয়ার সময় থেকেই আপনাদের সময় ভালো কাটতে চলেছে। এই সময়ে কোনওভাবে সোনাদানা, অলঙ্কার প্রাপ্তি হতে পারে এই রাশির জাতক জাতিকাদের।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকদের এই সময়টা খুবই ভালো কাটতে চলেছে। এই সময়টি লেখক, শিক্ষক, বৈজ্ঞানিক, গণিতবিদদের ভালো সময় আসবে।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকারা, এই সময়ে সুখ -সম্মান বৃদ্ধির আনন্দ পাবেন। কোনও শারীরিক সমস্যা থেকে এই সময়ে মুক্তি পেতে পারেন আপনারা।

 সিংহ

সিংহ

সিংহ রাশির জাতকরা এই সময়ে মান, সম্মান, পদ প্রতিষ্ঠার দ্বারা সম্মানিত হবেন। দুর্গাপুজোর সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে সিংহ রাশির জাতকদের।

 তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকারা এই সময়ে আর্থিক দিক থেকে উপকৃত হবেন। তবে তুলা রাশির জাতকদের সরলতার সুযোগ নিয়ে অনেকেই তাঁদের সঙ্গে খারাপ কোনও ঘটনা ঘটাবার চেষ্টা করবেন। এমন আশঙ্কা থেকে যাচ্ছে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দুর্গাপুজোর সময় যাঁরা অফিসের বাইরে চাকরি করে থাকেন, তাঁদের সময় খুব ভালো কাটতে চলেছে। বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধান এইবারের দুর্গাপুজোয় হয়ে যাবে ।

ধনু

ধনু

ভাগ্যের উন্নতির নানান দরজা খুলতে পারে আপনাদের।আর তা সম্ভব করে দেবে ২০১৯ সালের দুর্গাপুজোর মরশুম। ধনসম্পত্তি বৃদ্ধি সঙ্গে নিয়ে ভালো সময় কাটতে চলেছে আপনাদের।

মকর

মকর

মকর রাশির যেসমস্ত জাতকরা ধর্ম, জ্যোতিষ বা আধ্যাত্মের সঙ্গে জড়িত ,তাঁদের সময় খুবই ভালো কাটবে আসন্ন দিনে। দুর্গাপুজোর সময়টি এই রাশির জাতকদের জন্য় আর্থিক দিক দিয়ে শুভ।

কুম্ভ

কুম্ভ


কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়ে ধনসম্পত্তি প্রাপ্তির সুখ ভোগ করবেন। এই সময় জমি ,বাড়ি এই সময় কিনলে, অই রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন। মহালয়া থেকে দশমী পর্যন্ত সময়ে ব্যবসার কাজও ভালো হবে ।

মীন

মীন

দুর্গাপুজোর সময় এই রাশির জাতক জাতিকারা সপখ, সম্মান, বৈভব ইত্যাদির সুখ ভোগ করতে চলেছেন। ধন সম্পত্তির প্রাপ্তিও এই সময় পেতে পারেন মীন রাশির জাতকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+