প্রাণ প্রতিষ্ঠার আগে চোখ বাঁধা থাকবে রামলালারও, কিন্তু কেন? কেনই সামনে রাখা হয় আয়না?
অযোধ্যায় এখন সাজোসাজো রব। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ৫০০ বছরের অপেক্ষা অবসান হতে চলেছে ২২ জানুয়ারি, সোমবার। এই বিশেষ দিনে রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই শুভ ক্ষণের জন্য অপেক্ষায় রয়েছেন দেশবাসী।
সোমবার অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। ততক্ষণ মূর্তির চোখে কাপড় বাঁধা থাকবে। প্রাণ প্রতিষ্ঠা শেষ হলে চোখ থেকে সেই কাপড় খোলা হবে এবং মূর্তির সামনে একটি আয়না রাখা থাকবে। কিন্তু দেবতার প্রাণপ্রতিষ্ঠার পর কেন চোখে বাঁধা কাপড় খোলা হয়, কেন বা আয়না রাখা হয়, জানুন আসল ইতিহাস।

রামমন্দিরের রামলালার মূর্তিতে হলুদ রঙের কাপড় বাঁধা রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর এই কাপড় খোলা হবে। কিন্তু কেন? কী বলছে জ্যোতিষীরা, দেখুন। তাঁদের মতে, মাতৃগর্ভ থেকে যখন সন্তানকে বার করা হয় তখন তাঁর চোখের ওপর একটি কাপড় বেঁধে দেওয়া হয়, যাতে সে চোখ খুলতে না পারে। যাতে তার কাছে সব অদৃশ্য না হয়ে যায়, তাই। ঠিক একই ভাবে দেবতার প্রাণপ্রতিষ্ঠার সময় অনেক অধিবাস পালন করা হয়। যেমন- জল অধিবাস, গন্ধা অধিবাস ইত্যাদি। যখন দেবতার চোখের ওপর কাপড় বাঁধা অবস্থায় থাকে তখন চোখের ওপর মধুও দেওয়া হয়।
হিন্দুধর্মে বলা হয়, কোনও দেবতার প্রাণপ্রতিষ্ঠা করার সময় চোখে কাপড় বাঁধার পাশাপাশি সামনে আয়না রাখারও নিয়ম রয়েছে। আধ্যাত্মিক দিক দিয়ে চোখকে সমস্ত শক্তির উৎস মনে করা হয়। আর দেবতার প্রাণ প্রতিষ্ঠার সময় চোখে তেজ বা শক্তি তৈরি হয়। প্রাণপ্রতিষ্ঠার পর যখন দেবতার চোখ খোলা হয় সেময় তাঁদের শক্তি ও তেজ আরও বাড়তে থাকে, যা সামনে রাখা আয়নার ওপর ঠিকরে পরে। দেবতার মূর্তি থেকে বের হওয়ায় শক্তির প্রভাবে সামনে রাখা আয়না ভেঙে যায়। আয়না ভাঙার কারণে সামনে দাঁড়িয়ে থাকা কোনও ভক্তই আঘাত পান না। আয়না ভাঙা খুবই শুভ বলে মনে করা হয়।












Click it and Unblock the Notifications