দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে?‌ দেখুন তো আপনার শোওয়ার ঘরে এই জিনিসগুলি রয়েছে কিনা

শোওয়ার ঘর নিয়ে বাস্তু টোটকা

যে কোনও বাড়িতে প্রত্যেক ঘরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় শয়নকক্ষ। শোওয়ার ঘর বা শয়নকক্ষ এমনই একটি জায়গা যেখানে ঢোকার সঙ্গে সঙ্গে সারা দিনের ক্লান্তি যেন এক নিমেষে গায়েব হয়ে যায়, মানুষ খুব শান্তি পায়। তাই শোওয়ার ঘরটিকে যতটা সম্ভব সুন্দর ও ছিমছাম রাখা উচিত। যদিও অনেক সময়ই আমরা ভুলবশত শোওয়ার ঘরে এমন কিছু ভুল করে বসি যা পরে আমাদেরকেই সমস্যায় ফেলে দেয়।

বিবাহিত দম্পতির জন্য তাঁদের শোওয়ার ঘরটি খুবই বিশেষ স্থান হিসাবে মানা হয়। যেখানে তাঁরা নিজেদের ব্যক্তিগত মধুর সময় অতিবাহিত করেন। কিন্তু ভুলবশত শোওয়ার ঘরে তাঁরা এমন কিছু জিনিস রেখে দেন যার জন্য ক্রমাগত সমস্যার সম্মুখিন হতে হয় তাঁদের। বাস্তু শাস্ত্র অনুসারে যদি শোওয়ার ঘরে কোনও এমন জিনিস রাখা হয়, যা বাস্তু শাস্ত্রের অনুরূপ নয়, তবে তার জন্য স্বামী–স্ত্রীর সম্পর্কে চিড় ধরতে পারে। তাই ভুল করেও আমাদের শোওয়ার ঘরে এই জিনিসগুলি রাখা ঠিক নয়।

শোওয়ার ঘরে কোনও ধর্মীয় বই নয়

শোওয়ার ঘরে কোনও ধর্মীয় বই নয়

জ্যোতিষ অনুসারে, শোওয়ার ঘরে শুক্র গ্রহের বসবাস বলে মনে করা হয়। তাই এই ঘরে কখনও দেবী-দেবতা বা ধর্মীয় গুরুর ছবি লাগানো সঠিক নয়। এর পাশাপাশি শোওয়ার ঘরে হনুমান চল্লিসা ব অন্য কোনও ধর্মীয় বইও রাখা উচিত নয়।

 ঝাঁটা বা ডাস্টবিন সরিয়ে রাখুন

ঝাঁটা বা ডাস্টবিন সরিয়ে রাখুন

বাস্তু শাস্ত্র অনুসারে, শোওয়ার ঘরে কখনও ঝাঁটা বা ডাস্টবিন রাখা অনুচিত। বিশ্বাস করা হয় যে এই দু'‌টি জিনিসের মধ্যে কোনও একটি শোওয়ার ঘরে থাকলে সেই ঘরে নেতিবাচক ক্ষমতার সৃষ্টি হয় এবং সম্পর্কে দুরত্ব বাড়ে। শোওয়ার ঘরে ঝাঁটা বা ডাস্টবিন থাকলে মানসিক অশান্তিরও সৃষ্টি হয়।

 তাজমহলের ছবি রাখবেন না

তাজমহলের ছবি রাখবেন না

শোওয়ার ঘরে ভুলেও তাজমহলের ছবি বা শোপিস রাখবেন না। আসলে তাজমহল একটি কবরস্থানের মতো, যার ভেতরে অনেক দেহ পুঁতে রাখা হয়েছে। তাই শোওয়ার ঘরে তাজমহলের ছবি বা শোপিস রাখলে সেখানে নেতিবাচক ক্ষমতার সৃষ্টি হয়। তাই যদি শোওয়ার ঘরে এমন কিছু থেকে থাকে, তবে তা দ্রুত সরিয়ে ফেলুন।

 কালো রঙের চাদর বিছানায় পাতবেন না

কালো রঙের চাদর বিছানায় পাতবেন না

শোওয়ার ঘরে কখনও কালো রঙের চাদর পাতা উচিত নয়। বিশ্বাস করা হয় যে, কালো রং অশুভ কিছু হওয়ার ইঙ্গিত দেয়। এরকম করলে শুক্র ও শনির মিলন হয়। যার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদের সৃষ্টি হয়। তাই কালো রঙের পরিবর্তে অন্য কোনও রঙের চাদর পাতাই ভালো বলে মনে করছেন জ্যোতিষীরা।

 কাঁটাওয়ালা গাছ শোওয়ার ঘরে নয়

কাঁটাওয়ালা গাছ শোওয়ার ঘরে নয়

শোওয়ার ঘরে কখনও কাঁটাওয়ালা গাছ বা কাঁটা রয়েছে এমন গাছ লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই ধরনের গাছ শোওয়ার ঘরে নেতিবাচকতা আনে। এই ধরনের গাছ শোওয়ার ঘরে রাখলে তা দাম্পত্য জীবনের জন্য অশুভ বলে মনে করা হয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে আর পরিবার বিভক্ত হয়ে যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+