ধনতেরাসে কিনতে পারেন ঝাঁটা কিম্বা ধনের বীজ, তবে ভুলেও কিনবেন না এই জিনিসগুলি! জানুন জ্যোতিষ টিপস
ধনতেরাসে কিনতে পারেন ঝাঁটা কিম্বা ধনের বীজ, তবে ভুলেও কিনবেন না এই জিনিসগুলি! জানুন জ্যোতিষ টিপস
কার্তিক মাসে যেমন সন্ধ্যে হলেই প্রদীপ দিতে হয়, এই মাসে তেমনই দীপাবলি উপলক্ষ্যে খুবই ধুমধাম সহকারে আয়োজিত হয় নানান সমারোহ। কার্তিকের কৃষ্ণা ত্রয়োদশীতে জাঁক জমক সহকারে দেশের বিভিন্ন জায়গায় পূজা হয় ধনতেরাসের। ত্রয়োদশীর দিন ধনলাভের আশায় লক্ষ্মীদেবীর পুজো বিভিন্ন আয়োজনের মধ্যে করা হয়। মনে করা হয়, এই দিন ধন সম্পত্তি যদি কেনা হয়, তাহলে ঘরে আসে লক্ষ্মী। তবে মূলত বাসন কেনাই এই দিন খুব শুভ বলে মনে করা হয়। একনজরে দেখে নেওয়া যাক, ধনতেরাসের দিন কী কী করণীয়, কী কী কেনা উচিত কী কী নয়।

ধনতেরাসের কেনা কাটা
ধনতেরাসের দিন ধন সম্পত্তির বর্ষা হয় বলে মনে করা হয়। এমন দিনে ঘরের জন্য বাসন কেনা খুবই কার্যকরী বলে মনে করেন অনেকেই। এই দিনে কেনাকাটা করা খুবই শুভ এবং এই দিনে কেনা জিনিসগুলি শুভ ফল দেয়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ধনতেরাসের দিনে কিছু বিশেষ জিনিস কেনার ঐতিহ্য রয়েছে। এই দিনে যদি এই জিনিসগুলো কেনা হয়, তাহলে সারা বছর টাকার অভাব হয় না। এই জিনিসগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রূপা বা পিতলের বাসন। যদি রূপা ও পিতলের বাসন এমন দিনে কেনা হয়, তাহলে তা খুবই ভালো ফল দেয় বলে মনে করা হয়।

কুবের যন্ত্র কেনাা শুভ
জ্যোতিষমতে বলা হচ্ছে , ধনতেরাসে কুবের যন্ত্র এবং মহালক্ষ্মী যন্ত্র কেনা খুবই শুভ। ধনতেরাসের দিন, শ্রীযন্ত্রকে বাড়ি বা দোকানের নিরাপত্তায় রাখলে সারা বছরই টাকা আসে। এই কুবের যন্ত্র যেমন আর্থিক কষ্ট মিটিয়ে দেয়,তেমনই সারা বছরই এই যন্ত্র ঘধরে রাখলে আসে টাকা, ধন সম্পত্তি ও সোনা।

কিনতে পারেন ঝাড়ু
বলা হয় ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক। ধনতেরাসে নতুন ঝাড়ু কেনা খুবই শুভ। এই দিনে কেনা ঝাড়ু অর্থের সংকট, রোগ দূর করে এবং সম্পদ নিয়ে আসে। ঘরে ঝাড়ু রাখা থাকলে তা যেমন ঘরকে দুঃখ , দুর্দশা থেকে মুক্তি দেয়, তেমনই ধনতেরাসের দিন যদি ঝাড়ু কেনা যায় , তাহলে তা খুবই ভালো ফল দেয়।

লক্ষ্মী-গণেশের মূর্তি
যদি দিওয়ালিতে কাউকে উপহার দেওয়ার কোনও বিষয় থাকে, তাহলে লক্ষ্মী-গণেশের মূর্তি উপহার দেওয়া সবচেয়ে কার্যকরি বিষয়। এ ছাড়া, ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কেনাও খুব শুভ। যদি এটি সম্ভব না হয়, তাহলে লক্ষ্মী-গণেশের ছবির সঙ্গে একটি রুপোর বা স্বর্ণের মুদ্রা কিনুন। এটি সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করে।

ধনের বীজ
ধনতেরাসের দিন ধনের বীজ কেনা খুবই কার্যকরী। বলা হয়, যদি দামী বানস সোনা বা রুপোর বাসন কেনা নাও যায়, তাহলেও ধনতেরাসের দিন ধনের বীজ বা গোটা ধনে কেনা খুবই শুভ। এই ধনের বীজ লক্ষ্মীপুজোয় ব্যবহার করলেও তা কার্যকরী ফল দেয়।

ভুলেও কিনবেন না এই জিনিসগুলি
জ্যোতিষ টোটকা অনুযায়ী বলা হচ্ছে, ধনতেরাসের দিন ভুলেও যেন কেনা না হয়, কাঁচের কোনও জিনিস। এমনকি সেরামিক বা চিনা মাটির কোনও জিনিস যেন ধনতেরাসে না কেনা হয়, তার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। বলা হচ্ছে মাটির প্রদীপ ছাড়া মাটির এমনি কোনও জিনিসও কেনা উচিত নয় ধনতেরাসের দিন।












Click it and Unblock the Notifications