২০১৯-র ডিসেম্বরের পূর্ণিমা অশুভ সময় ঘনিয়ে আসতে পারে কাদের ভাগ্যে! উত্তর দিচ্ছে শাস্ত্র
আগামী ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণ। তার আগে, এই বিরল মাহাজাহতিক কাণ্ড ঘিরে রীতমতো তোলপাড় জ্যোর্তিবিজ্ঞনী মহল। এদিকে, জ্যোতিষ গণনা ঘিরেও রয়েছে বিভিন্ন কৌতূহল।
আগামী ২৬ ডিসেম্বর সূর্যগ্রহণ। তার আগে, এই বিরল মাহাজাহতিক কাণ্ড ঘিরে রীতমতো তোলপাড় জ্যোর্তিবিজ্ঞনী মহল। এদিকে, জ্যোতিষ গণনা ঘিরেও রয়েছে বিভিন্ন কৌতূহল। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, ভাগ্য গণনায় প্রভাব ফেলতে চলেছে ২০১৯ সালের শেষ পূর্ণিমাও। ৩ টি রাশিতে এর প্রভাব খুবই খারাপ পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে এর খারাপ প্রভাব পড়বে।

কবে পড়ছে ২০১৯ সালের শেষ পূর্ণিমা?
১২ ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ গতরাত ১২:১২ মিনিট থেকে পড়েছে ২০১৯ সালের ডিসেম্বরের পূর্ণিমা। এই সময়কে ঘিরে একাধিক গণনা রয়েছে জ্যোতিষ মহলে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জ্যোতিষ গণনা অনুযায়ী এই পূর্ণিমা কাদের ভাগ্য়ে অশুভসময় ডেকে আনতে পারে।

কর্কট
কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে এই সময় আবেগের দিক থেকে অত্যন্ত খারাপ কাটতে চলেছে। যতই নিজের কষ্টকে এই সময় ভুলে থাকতে চাইবেন, ততই তা অসম্ভব হতে পারে। তাই জ্যোতিষ বিদদের পরামর্শ যে আপনাকে অবশ্যই নিজের আবেগ দূরে সরিয়ে কাজে মন দিতে হবে।

বৃশ্চিক
কোনও একটি জিনিসকে কেন্দ্র করে রীতিমতো আশায় যদি থাকেন , তাহলে যাবতীয় জটিলতা সেখান থেকেই শুরু হবে। কারণ ১২ ডিসেম্বর থেকে আপনার ভাগ্যে খানিকটা সমস্যা দেখা দিতে পারে। অল্পেতে কোনও মতেই ভেঙে পড়বেন না।

মীন
আপনি অত্যন্ত কঠিন মনের মানুষ, ফলে অল্পেতে ভেঙে পড়বেন না। নিজের মনের মধ্যে 'খারাপ লাগা'গুলো চেপে রাখবেন না। নিজের জন্য সময় বেছে নিন। নিজেকে সময় দিন। মিটে যাবে যাবতীয় সমস্যা।












Click it and Unblock the Notifications