বাড়িতে কোথায় শাঁখ রাখলে বাড়তে পারে সুখ সমৃদ্ধি! একনজরে বাস্তুটিপস

বাড়িতে কোথায় শাঁখ রাখলে বাড়তে পারে সুখ সমৃদ্ধি! একনজরে বাস্তুটিপস

হিন্দু শাস্ত্রমতে শাঁখের গুরুত্ব অপরিসীম। শাঁখ বাড়ির কোন জায়গায় রাখতে হবে , তা নিয়ে রয়েছে বহু জনের মনে প্রশ্ন। বাড়ির ঠাকুর ঘরে শাঁখ বাজানো হলেই অনেকে যেমন তেমন ভাবে রেখে দেন এই বস্তুটি । বাস্তুশস্ত্র বলছে, শাঁখ বাড়িতে রাখা নিয়ে একাধিক বিধি পরিলক্ষিত হয়। বহু সময়ই এমন ঘটে যায় যে, শাঁখ সঠিক জায়গায় না রাখার জন্য গৃহস্থে অশান্তি ঘটে যায়। একনজরে দেখে নেওয়া যাক, শাঁখ বাড়িতে কোথায় রাখলে তা শুভ।

বাস্তু দোষ তাড়াতে কী করণীয়?

বাস্তু দোষ তাড়াতে কী করণীয়?

জ্যোতিষমতে বলা হচ্ছে, বাড়িতে যদি শাঁখ রাখা যায়, তাহলে তা খুবই ভালো ফল দিতে পারে। বাড়ির বিভিন্ন বাস্তুদোষ কাটিয়ে দিতে পারে শাঁখ। শাস্ত্র মতে এই ধ্বনিযন্ত্রের শব্দে বহু সময়েই নেগে়টিভ এনার্জি সরে যায়। সন্ধ্যেবেলায় যদি নিয়ম করে ঘরে শাঁখ বাজানো যায়, তাহলে ঘরে কোনও আপদ বিপদ এলেও তা সত্তর কেটে যায় বলে মনে করা হয়। এই শাঁখ ঘরে রাখলেই তা বাস্তুদোষ কাটিয়ে দেয় বলে মত জ্যোতিষবিদদের।

শাঁখের ধরন

শাঁখের ধরন

শাস্ত্র মতে বলা হয় তিন ধরনের শাঁখ হয়। দক্ষিণবৃত্তি শঙ্খ, মধ্যবৃত্তি শঙ্খ, এবং বামাবৃত্তি শঙ্খ, এই তিন ধরনের শঙ্খের মধ্যে সাধারণত দক্ষিণাবৃত্তি বা দক্ষিণাবর্ত শাঁখকে পুজো করা হয়। এমন শঙ্খকে নারায়ণ রূপে পুজো করা হয় বহু গৃহস্থে। কথায় রয়েছে , এই শঙ্খের মধ্যে কোনও একটি শাঁখকে যদি বাড়ির কোনও কোণে রেখে দেওয়া হয়, তাহলে তা খুবই ফলপ্রসূ হয়। এতে ঘরে বহু খারাপ সময় কেটে যায়।

কীভাবে কোন শাঁখ চিনে নেবেন?

কীভাবে কোন শাঁখ চিনে নেবেন?

যদি কোও শাঁখ ডান হাতে ধরতে হয়, তাহলে তা দক্ষিণাবর্ত শাঁখ। যে শাঁক বাম দিকে ধরতে হয়, তা বামাবর্ত শাঁখ। আর যে শাঁখে মাঝখানে একটি ফুটো থাকে, তা হল মধ্যবর্তী শাঁখ। এক একটি শাঁখের বাজানোর বিভিন্নতা অনুযায়ী দেওয়া হয়েছে নানান নাম। বলা হয়, সন্ধ্যে বেলা তুলসী তলায় যদি এই শাঁখ রাখা যায়, ও বাজানো যায় তাহলে তা ফল দায়ী হয়। জীবনে কোনও লড়াইয়ের মধ্যে দিয়ে গেলে তা কাটিয়ে বিজয়প্রাপ্তি দেয় শঙ্খধ্বনি।

 অর্থ সম্পত্তি তুঙ্গে রাখতে

অর্থ সম্পত্তি তুঙ্গে রাখতে

দক্ষিণাবর্ত শঙ্খকে অনেকেই পুজো করে থাকেন লক্ষ্মী কিম্বা নারায়ণ জ্ঞানে। তবে বলা হয়, এই শঙ্খকে যদি নারায়ণ জ্ঞানে পুজো করা হয়, তাহলে তা লাভজনক ফল দেবে। সম্পত্তি ও সমৃদ্ধি বাড়িয়ে তুলতে এই শাঁখের গুরুত্ব অপরিসীম। এমনই মত বহু জ্য়োতিষবিদের। প্রতিদিন এই শাঁখকে যদি একটি করে সাদাবর্ণের ফুল দেওয়া যায়, তাহলে তা শুভ ফল দেয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+