ব্লাড মুন ২০২১: চন্দ্রগ্রহণের প্রভাব রাশিফল অনুযায়ী, কেমন কাটবে আসন্ন সময়

ব্লাড মুন ২০২১: চন্দ্রগ্রহণের প্রভাব রাশিফল অনুযায়ী, কেমন কাটবে আসন্ন সময়

২৬ মে ২০২১ সালের প্রথম গ্রহণ শুরু হবে। সেই দিন আকাশের ভরাট চাঁদের ওপর ছায়ার থাবা বসাতে চলেছে পৃথিবী। আর তার জেরে এক অপরূপ দৃস্য তৈরি হবে আকাশের বুক জুড়ে। দেখা যাবে রক্তিম চাঁদ। ব্লাড মুন উঠে আসবে আকাশে। এমন এক বিরল মহাজাগতিক ঘটনার সময়কালে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত প্রভাব পড়বে।

মেষ

মেষ

মেষ রাশির জাতকদের এই সময়টায় শান্ত থাকাই ভালো! আর্থিক দিক থেকে লাভ আসবে, তবে টেনশন কিছুটা থেকে যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে এই সময় চরম সংকট দেখবেন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ঝগড়া থেকে দূরে থাকা ভালো।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় আত্মবিশ্বাসে ফুটবেন। দ্যান করা এই সময় লাভজনক। তবে টেনশন থেকে যাবে। ক্লান্ত থাকতে পারেন আপনি।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতক জাতিকারা কোনও একটি বিষয় নিয়ে বিব্রত থাকবেন। মেডিক্যাল ইস্যু চিন্তায় রাখবে। মানসিক স্বাস্থ্যে আঘাত পড়তে পারে। পেটে ব্যাথায় কুপোকাত হতে পারেন।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক জাতিকাদের তখন দারুণ ভালো সময় কাটবে। বন্ধু থেকে পরিবার সকলের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় সাফল্য় আসবে। তবে কাজের চাপে ভুল বোঝাবুঝি হতে পারে।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকারা আচমকা সকলের নয়নের মনি হয়ে উঠবেন! আর্থিক লাভ আসতে থাকবে। পেশার ক্ষেত্রে লাভ পাবেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে থাকুন।

তুলা

তুলা

আসন্ন চন্দ্রগ্রহণের সময় আপনাদের রেম্যান্সের মুড তুঙ্গে থাকবে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনও কিছুতে টাকা ঢালার আগে ভাবুন। সঙ্গীর যত্ন নিন।

বৃশ্চিক

বৃশ্চিক

ঝগড়া থেকে দূরে থাকুন। স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আধ্যাত্মিক বোধ এই সময় জন্মাবে।

ধনু

ধনু

সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করুন। সুফল পাবেন। ঝগড়া থেকে দবরে থাকুন। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। খরচ বাড়বে। টাকা নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর

মকর

অযাচিত ভালোবাসা পাবেন। সুসময়ে টাকার কমতিও থাকবে না। সাফল্য আপনার ছায়া চিনে নিতে পারবে! তবে জীবনের বিভিন্ন দিকের খরচ বাড়তে চলেছে । প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে।

কুম্ভ

কুম্ভ

নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা থাকছে.। ব্যবসায় উত্থান পতন লেগে থাকবে চন্দ্রগ্রহমের সময়কালে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

মীন

মীন

কোনও বড় পরিবর্তন ঘটাতে গেলে সাবধান থাকুন। বহু মানুষের সঙ্গে বিবাদ থাকলে তা কাটিয়ে নিন। ঝগড়া নতুন করে না করাই ভালো। ভুল বোঝাবুঝির অবসান ঘটানো শ্রেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+