সাবধান! ভুলেও শিব ঠাকুরের পুজোয় এই সাত উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকুন
সাবধান! ভুলেও শিব ঠাকুরের পুজোয় এই সাত উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকুন
শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান। তাঁর অনেক রূপ আর তাঁকে শিবকে 'দেবের দেব মহাদেব’ বলা হয়। শিবকে আবার ভোলানাথও বলা হয়। বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তাঁর পুজো করার সময় কোনও ভুল ত্রুটি হয়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন। আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি। তবে এটা জেনে রাখা দরকার যে, তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন।

তুলসী পাতা
তুলসী পাতাকে লক্ষ্মী বলে মনে করা হয়। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিণী এবং এই কারণে তাকে অন্য দেবতাদের কাছে নিবেদন করা নিষিদ্ধ। পৌরাণিক কাহিনী অনুসারে, জলন্ধর নামের এক অসুরের দ্বারা সবাই কষ্ট পেয়েছিল, কিন্তু তাকে হত্যা করা যায়নি, কারণ তার পতিব্রতা স্ত্রী বৃন্দার তপস্যা যুক্ত ছিল। এমনকি তার একটি চুলও কেউ বাঁকাতে পারেনি। তারপর বিষ্ণু ছল করে বৃন্দার স্বামীর রূপ ধারণ করে এবং তার তপস্যাকে ভঙ্গ করে এবং ভগবান শিব জলন্ধরকে হত্যা করেন। তখন থেকে তুলসী নিজেই ভগবান শিবের উপাসনা সামগ্রীতে অংশগ্রহণ না করার কথা বলেছিলেন।

লাল ফুল
লাল রঙের কোনও ফুল ভগবান শিবকে দেওয়া উচিত নয়। বলা হয় যে লাল ফুল ভগবান শিবের দ্বারা শাপিত।

সিঁদুর
শিবলিঙ্গে কখনও সিঁদুর দেওয়া উচিত নয়। মহাদেব বৈরাগী এবং বৈরাগীরা মাথায় ভস্ম লাগান। সবাই এও জানেন যে ভগবান শিব মাথায় ভস্ম লাগিয়ে ঘোরেন। বিবাহিত মহিলারা সিঁদুর লাগান এবং শিব পুরাণে মহাদেবকে ধ্বংসকারী বলা হয়েছে। এই কারণেও শিবকে সিঁদুর লাগাতে নিষেধ করা হয়েছে।

হলুদ
হলুদ বেশিরভাগ আচার -অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, কিন্তু হলুদ এমনই একটি উপাদান, যা কখনও শিবের পুজোয় প্রয়োগ করা উচিত নয়। হলুদ প্রসাধন সামগ্রীর জন্য ব্যবহার করা হয় এবং যেহেতু মহাদেব বৈরাগী এবং পার্থিব ও সাংসারিক আনন্দ ত্যাগ করেছেন, তাই হলুদ তাঁর উপাসনার অন্তর্ভুক্ত নয়। শিবের গায়ে হলুদ লাগালে চন্দ্রমা দুর্বল হতে শুরু করে।

শঙ্খ
মহাদেবের আরাধনায় শঙ্খ বাজানো উচিত নয় এবং শঙ্খ দিয়ে তাকে জল দেওয়া উচিত নয়। পৌরাণিক কথা অনুসারে ভগবান শিব অসুর শঙ্খচূড়কে হত্যা করেছিলেন। সেই থেকে শঙ্খকে একই অসুরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু শঙ্খচুড় বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই ভগবান বিষ্ণুর আরাধনায় শঙ্খ বাজানো হয়, কিন্তু মহাদেবের আরাধনায় এর ব্যবহার নিষিদ্ধ।

নারকেলের জল
মহাদেবকে অবশ্যই নারকেল দেওয়া হয়, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মহাদেবের পুজোয় নারকেলের জল মোটেও ব্যবহৃত হয় না।

ভাঙা চাল
ভগবান শিবকে কখনও ভাঙা চাল দেওয়া উচিত নয়। মানা হয়, ভাঙ্গা চাল অশুদ্ধ।

কী কী অর্পণ করবেন:
• ধুতরো ফল শিবের মাথায় অর্পণ করলে শিবঠাকুর খুব সন্তুষ্ট হন।
• ধুতরো ফুলও মহাদেবের অন্যতম পছন্দের জিনিস।
• শিবের মাথায় গঙ্গাজল অবশ্যই ঢালতে হবে।
• আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন।
• তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে।
• রুপোর সাপ, যদি কালসর্প যোগ থাকে, তা হলে রুপোর জোড়া সাপ নিবেদন করতে হবে।
• ভাং বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয়। শিব পুজোর সময় একটি ভাং পাতা দিন
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications