২০২১ এর প্রথম চন্দ্রগ্রহণের আগের অমাবস্যা বহু রাশিতে প্রভাব ফেলবে, একনজরে জ্যোতিষ তত্ত্ব
২০২১ এর প্রথম চন্দ্রগ্রহণের আগের অমাবস্যা বহু রাশিতে প্রভাব ফেলবে, একনজরে জ্যোতিষ তত্ত্ব
২৬ মে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। এই দিনে মহাকাশে একাধিক বিরল ঘটনা পরিলক্ষিক হতে পারে। একই সঙ্গে মে মাসে ব্লাড মুন সকলের চোখ ধাঁধিয়ে দিতে চলেছে। এদিকে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যাকে অনেকেই ভৌমবতী অমাবস্যা বলেন। জ্যোতিষ মতে বছরের প্রথম চন্দ্রগ্রহণের আগের এই অমাবস্যা একাধিক রাশিতে প্রভাব ফেলতে চলেছে।

অমাবস্যা ও পুজো রীতি
প্রসঙ্গত , ১১ মে মঙ্গলবার পড়ছে ভৌমবতী অমাবস্যা। একে অনেকেই বৈশাখী অমাবস্যাও বলেন। এই তিথিতে অনেকেই জীবন থেকে কষ্টকর পরিস্থিতি তূর করতে শনি দেবেরপুজো করেন। এই তিথিকে অনেকই শনি জয়ন্তী বলেন।

বিশ্রামে থাকবেন এই রাশির জাতক জাতিকারা
জ্যোতিষ মতে , মে মাসের অমাবস্যার প্রভাব পড়তে চলেছে মিথুন রাশিতে। এই অমাবস্যায় নিজের জীবনের দিকে খেয়াল করার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। যাবতীয় ব্যস্ততা সরিয়ে এবার বিশ্রাম নিতে হবে। কিছুটা সম.য় এবার নিজেকে দিন। আপাতত এই সময়টা রসে-বসে-আয়েষ করে কাটবে বলে দাবি জ্যোতিষবিদদের।

উচ্চশিক্ষার কথা ভাবতে পারেন এঁরা!
এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা বহু রস্যভেদ করতে পারবেন। জ্যোতিষ গণনা অনুযআয়ী, এই সময় জ্ঞান গ্রহণের তেষ্টা বাড়বে। ফলে উচ্চ শিক্ষা নিয়ে কোনও পরিকল্পনা থাকলে ,তা এখন সফল হতে পারে। এছাড়াও কোথাও দূরে বেড়াতে যাওয়ার সূযোগ থাকতে পারে।

নতুন প্রেম শুরু হতে পারে এঁদের!
মকর রাশির জাতক জাতিকাদের নতুন প্রেম শুরু হতে পারে। এমনই দাবি জ্যোতিষবিদদের। তাঁরা বলছেন, যাঁরা প্রেমে ইতিমধ্যেই রয়েছেন, তাঁরা রোম্যান্সের নতুন মানে খুঁজে পেতে পারেন। কোনও সৃষ্টিশীল কাজেও এই সময় মনোনিবেশ করতে পারেন।












Click it and Unblock the Notifications