আর্থিক কষ্ট দূর করতে কর্পুর দিয়ে পালন করুন এই পন্থাগুলি! জ্যোতিষ মতে কয়েকটি টিপস

আর্থিক কষ্ট দূর করতে কর্পুর দিয়ে পালন করুন এই পন্থাগুলি! জ্যোতিষ মতে কয়েকটি টিপস

করোনা সহ বিভিন্ন কারণে কার্যত চারিদিক অশান্ত। এমন এক অশান্ত সময়ে বহু দিকেই আর্থিক দুর্গতি নিয়ে রয়েছে বহু সমস্যা। অর্থকষ্টের জ্বালা বহু সংসারকে আবদ্ধ করেছে। এমন সময়ে বহু পরিশ্রম করেও মিলছে না কাঙ্খিত ফলাফল। এই অবস্থায় জ্যোতিষ মতে এমন কয়েকটি পন্থা রয়েছে, যা পালন করলে কেটে যেতে পারে বিভিন্ন বিপদ। কেটে যেতে পারে অর্থ কষ্ট। এতে সংসারে আসে আর্থিক প্রবাহ ও সম্পত্তি লাভের আশা। একনজরে দেখা যাক, আর্থিক সমস্যা কীভাবে কাটাতে পারে জ্যোতিষ পন্থা। আর্থিক সমস্যা কাটাতে জ্যোতিষ মতে কর্পুর ব্যবহারের কথা বলা হচ্ছে। দেখে নেওয়া যাক কোন কোন পন্থায় কর্পুর ব্যবহার করলে কেটে যায় বিপদ।

কর্পুর ও লবঙ্গ

কর্পুর ও লবঙ্গ

জ্যোতিষ মতে, রাতের যে কোনও সময়ে একটি রুপোর পাত্রে খানিকটা কর্পুর নিয়ে তার সঙ্গে লবঙ্গ নিতে হবে। এরপর কর্পুরকে জ্বালিয়ে দিতে হবে। যদি বাড়িতে রুপোর পাত্র বাড়িতে না থাকলে, যে কোনও বাসন দিয়ে এই কাজ করা যায়। জ্যোতিষ মতে, এইভাবে যদি কর্পুরকে দহন করা যায়, আর তার সঙ্গে কাজের প্রতি নিষ্ঠা রেখে, কঠোর পরিশ্রম করলে, তবেই আসতে পারে ধনরাশি। আসতে পারে সংসারে সম্পত্তি।

 ঝগড়া কাটাতে কর্পুর

ঝগড়া কাটাতে কর্পুর

অনেক সময় আর্থিক দিক থেকে সমস্যা সংসারে প্রবল রূপে দেখা দিলে তা থেকে শুরু হয়ে যায় সমস্যা, জটিলতা, ঝগড়া। এমন পরিস্থিতি তৈরি হলে, সেই ঝগড়া, অশান্তি মেটাতেও কর্পুর কার্যকরী হতে পারে। জ্যোতিষ মতে বলা হচ্ছে, যদি অল্প কয়েকটি কর্পুরের অংশ নিয়ে সকালে ঘিয়ের মধ্যে রেখে তা পোড়ানো হয়, তাহলে তা শুভ ফল দেয়। এতে ঘর থেকে নেগেটিভ এনার্জি চলে যায়। ফলে কেটে যায় বিপদ।

ভাগ্যলক্ষ্মী বিমুখ হলে!

ভাগ্যলক্ষ্মী বিমুখ হলে!

বহু সময় এমনও হয় যে , প্রচুর পরিশ্রম করার পরও ব্যক্তি তাঁর কাঙ্খিত সাফল্য পাচ্ছেন না। নিজের কাজ প্রচুর পরিমাণে নিষ্ঠা সহকারে করার পরও এমনটা হচ্ছে। এই পরিস্থিতিতে বুঝে নিতে হবে, যে ভাগ্যলক্ষ্মী সম্ভবত বিমুখ হয়েছেন। এমনই বিশ্বাস বহু জ্যোতিষবিদের। ফলে ভাগ্যের মুখ উেরাতে কর্পুরের তেল জলে ফেলে তা দিয়ে স্নান করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে দুর্ভাগ্য চলে গিয়ে আসে সৌভাগ্য।

 বাস্তু দোষ কাটাতে কী করণীয়?

বাস্তু দোষ কাটাতে কী করণীয়?

অনেক সময়, বাস্তু দোষ কাটাতে ব্যবহার করা হয়, কর্পুরকে । ঘরের যে কোণে সমস্যা দেখা দিচ্ছে, সেখানে একটি কর্পুরের দানা রেখে তার ওপর টেবিল রেখে দিন। এছাড়াও অনেক সময় বাস্তু দোষ প্রভাব ফেলে দাম্পত্যের ওপর। ফলে শুরু হয় দাম্পত্য কলহ। এই দাম্পত্য কলহ রুখতেও জ্যোতিষ মতে কার্যকরী কর্পুর। সেক্ষেত্রেও বাড়িতে কর্পুরের বাতি জ্বালানো কার্যকরী বলে দাবি করেন অনেকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+