এক চিমটে আটাতেই অর্থভাগ্য তুঙ্গে থাকতে পারে! দারিদ্রতা দূর করতে জ্যোতিষমতে কিছু টিপস

জ্যোতিষমতে আটা দিয়ে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়

স্বচ্ছ্বল পরিবারে আরও একটু বেশি উপার্জন আর অর্থাভাবে থাকা পরিবারে অর্থকষ্ট দূর হওয়ার মধ্যে ফারক রয়েছে। আর এই ফারাকের জায়গা থেকেই জ্যোতিষশাস্ত্র মতে টাকার অঙ্ক বাড়াতে ও সম্পত্তির পরিমাণ তুঙ্গে রাখতে বেশ কয়েকটি টিপস রয়েছে। বহু সংসারেই টাকা যে গতিতে প্রবেশ করে, সেই গতিতেই তা খরচ হয়ে যায়। তবে, জ্যোতিষশাস্ত্র মতে টাকার অঙ্ক বাড়লেও তার খরচেই অনেকে বিপদে পড়ে যান। সেই করুণ পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করতেই জ্যোতিষ মতে কয়েকটি টিপস রইল। যে টিপসে বলা হচ্ছে, আটা দিয়ে সমাধান করা যেতে পারে সমস্যার।

 ৫ টি তুলসী দিয়ে নয়া টিপস

৫ টি তুলসী দিয়ে নয়া টিপস

বাড়িতে যে ডিব্বায় আটা রাখেন সেখানে পাঁচটি তুলসী পাতা দুটি দানা কেশর রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, এই পন্থা অবলম্বন করলে ঘরে আসে সুখ শান্তি। মিলতে পারে কাঙ্খিত টাকাও। এছাড়াও প্রতি শুক্রবার যদি আটার সঙ্গে একটু হলুদ মিশিয়ে তা কোনও গরু বা বাছুরকে খাওয়াতে পারেন,তাহলে তা ভালো ফল দেয়। এমনই বক্তব্য রয়েছে জ্যোতিষশাস্ত্রবিদদের। এই ঘটনার ঘরে সাংসারিক আয়ে বৃদ্ধি হতে পারে। উল্লেখ্য, গরুকে কোনও খাবার দান করা চিরকালই ভালো কাজ বলে মনে করা হয়। সেই সঙ্গে যদি আটা খাওয়ানো যায় গরুকে তাহলে তা ভালো ফলাফল দিতে পারে।

 নেগেটিভ এনার্জি কাটাতে আটা!

নেগেটিভ এনার্জি কাটাতে আটা!

মনে করা হয়, নেগেটিভ এনার্জি যাতে কেটে যায়, তার জন্য আটার প্রয়োজন। আটা যদি কোনও গরু বা পশুকে খাওয়ানো যায় , তাহলে তা ভালো ফলাফল দেয়। কাউকে আটার কোনও জিনিস খাওয়ালে সংসারে আয় বাড়ে বলেও মনে করা হয়। ফলে গরিব দুঃখীকে রুটি দান একটি ভালো কাজ বলে বিবেচিত হয়। এত সংসারে সুখ সমৃদ্ধি অটুট থাকে।

শনিবার গম দান

শনিবার গম দান

শনিবার যদি কাউকে গম দান করা যায়, বা শনিবার যদি গম ভাঙিয়ে আটা বানানো যায়, তাহেল ঘরে আর্থিক স্রোত অব্যাহত থাকে। এমনই মনে করেন বহু জ্যোতিষবিদ। ফলে এছাড়াও শনিবার কাউকে গম দান করলে সম্পর্কের মিষ্টতা অব্যাহত থাকে। গম পিষে ফেলার সময় যদি একটু ছোলা দেওয়া যায় তাহলে বহু সমস্যার সমাধান এক যোগে হয়। ঘরে আসে শান্তি। সংসার হয় পরিপূর্ণ, বলছেন জ্যোতিষবিদরা।

 পিঁপড়েকে আটা দান

পিঁপড়েকে আটা দান

জ্যোতিষ মতে মনে করা হয় বহুদিন ধরে আর্থিক সমস্যা থাকলে, ঘরে একটু খানি আটা ও চিনি মিশিয়ে তা পিঁপড়েকে খাওয়ালে তা সুফল দিতে পারে। কালো পিঁপড়ে যদি বাড়িতে বসবাস করে, তাহলে বহু সমস্যার সমাধান হতে পারে। বলা হয় কালো পিঁপড়ের আনাগোনা মানেই ঘরে লক্ষ্মীর প্রবেশ। কালো পিঁপড়ে যদি গোল করে কোনও থাবারকে ঘিরে রাখে, তাহলে তা খুবই ভালো ফল দিতে পারে। ফলে কালো পিঁপড়েকে খাওয়ালে তা ঘরে লক্ষ্মীর প্রবেশ বাড়িয়ে দেয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+