করোনার প্রবল দংশনের আবহে রোগ-জ্বালা দূর করার টিপস! কী বলছে বাস্তুশাস্ত্র
করোনার প্রবল দংশনের আবহে রোগ-জ্বালা দূর করার টিপস! কী বলছে বাস্তুশাস্ত্র
বিশ্বজুড়ে ত্রাস তৈরি করেছে করোনা আতঙ্ক। করোনা ভাইরাসের প্রবল দাপটের জেরে বিশ্বের প্রায় ৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত। এমন সময় বাড়িতে সামান্য সর্দি-কাশিও আতঙ্ক তৈরি করছে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, এমন কিছু বাস্তু টিপস যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

পোষ্যদের নিয়ে বাস্তু বিশেষজ্ঞদের টিপস
বাড়িতে পোষ্য প্রাণী থাকলে ,তাদের জন্য খাবার বাড়ির পশ্চিমকোনে রাখাই ভালো। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। এর ফলে বাড়িতে সদস্যদের দুর্ভাবনা বিদায় নেয় পাশাপাশি আর্থিক উন্নতি হয়।

সন্ধ্যে প্রদীপ
প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত কার্যকরী। এতে বাড়ি থেকে রোগ জ্বালা দূর হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রদীপ জ্বালিয়ে যদি তা জলের বড় পাত্রে ভাসানো যায়, তাহলে তা আরও উপকারী।

ভারী জিনিস পত্র সংক্রান্ত পরামর্শ
বাড়ির দক্ষিণ পশ্চিম দিক করে, ভারী জিনিসপত্র রাখা ভালো। মাদুর , চাদর, কিংবা যদি কম্বল বিছানোর মতো জায়গা থাকে সেদিকে, তাহলে তাও রাখতে পারেন। বাস্তুশাস্ত্র বলছে এতে গৃহস্থে সুখ শান্তি বিরাজ করে।

জুতো কোথায় রাখবেন ?
পুরনো বাসন, জুতো , পুরনো কাগজ রাখতে পারেন বাড়ির পশ্চিম দিকে। এতে পরিবারে কোনও রকমের চোরা অশান্তি ঘুরপাক খেলে, তা কেটে যেতে পারে। ফলে এই বিষয়টি নজরে রাখতে হবে।

ইলেকট্রনিকের জিনিস কোন দিকে রাখবেন?
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির ভালো আসবাব বা ইলেকট্রনিক জিনিসপত্র পশ্চিম দিকে রাখতে হবে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, এতে পরিবারে রোগ ভোগান্তি কম হবে। ফলে পরিবারের সকলে সুস্থ থাকেন।












Click it and Unblock the Notifications