ফেংশুই অনুসারে প্রধান দরজা এরকম হলে, বাড়িতে কখনও প্রবেশ করবে না নেতিবাচক শক্তি
ফেংশুই অনুসারে প্রধান দরজা এরকম হলে, বাড়িতে কখনও প্রবেশ করবে না নেতিবাচক শক্তি
ফেংশুই অর্থাৎ চিনা বাস্তু শাস্ত্র ভারতীয় বাস্তু শাস্ত্রের মতোই ঘর এবং আশেপাশের জিনিস সম্পর্কে বলে। এর সঙ্গে সেই সব জিনিসের কথাও বলা হয়েছে যেগুলোতে ঘরে সৌভাগ্য আসতে পারে। যদি ঘরে সুখ না থাকে বা অনেক পরিশ্রমের পরেও আর্থিক অবস্থার উন্নতি না হয়, তবে এমন পরিস্থিতিতে অবশ্যই ফেংশুইয়ের বাস্তু টিপস মেনে চলতে হবে। জেনে নিন ঘরের প্রধান প্রবেশদ্বারের জন্য কোন ফেংশুই ব্যবস্থা গ্রহণ করা ভালো।

ফেংশুই অনুসারে, এরকম প্রধান দরজা হওয়া উচিত
ফেংশুই অনুসারে, বাড়ির প্রধান দরজার সামনে একটি স্তম্ভ থাকলে বাস্তু ত্রুটি দেখা দেয়। এমন পরিস্থিতিতে এটি ভাঙার পরিবর্তে তার উপর একটি আয়না লাগালে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে দেয় না।

গ্যারেজ বা অন্য প্রবেশদ্বার নয়
ফেংশুই অনুসারে, বাড়ির প্রধান প্রবেশদ্বার এমন হওয়া উচিত যাতে আলো-বাতাস আসতে থাকে। মূল প্রবেশদ্বারের কাছে গ্যারেজ বা অন্য প্রবেশদ্বার থাকা উচিত নয়।

নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে
বাড়ির প্রধান দরজা খারাপ হলে ও বারবার শব্দ করলে তা সঙ্গে সঙ্গে ঠিক করাতে হবে। কারণ মূল দরজায় শব্দ হলেই ঘরে নেতিবাচক শক্তি আসে।

প্রধান দরজা পরিস্কার রাখুন
ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে প্রতিদিন প্রধান দরজা পরিস্কার করুন। প্রয়োজন হলে, ঘরের দরজায় সুন্দর কোনও চিত্র আঁকতে পারেন।

জুতো–চপ্পল বাইরে থেকে খুলে ভেতরে ঢুকুন
বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নিন। এছাড়াও, ঘরে ঢোকার আগে জুতো এবং চপ্পল বাইরে থেকে খুলে ভেতরে ঢুকুন।

এক সরলরেখায় দু’টি দরজা নয়
ফেংশুইয়ের নিয়ম অনুসারে, প্রধান দরজা এবং পিছনের দরজা কখনই এক সরলরেখায় থাকা উচিত নয়। এমনটা হলে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চালন শুরু হয়।

ক্রিস্টাল বল
বাড়ির প্রধান দরজার সামনে রান্নাঘর থাকলে এই ত্রুটি থেকে মুক্তি পেতে প্রধান দরজায় ক্রিস্টাল বল ঝুলিয়ে দিতে পারেন। তাহলে ঘরে নেতইবাচক শক্তি প্রবেশ করবে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications