আপনিও কি এই দিনে নখ কাটেন, ঠিক করছেন তো? জানুন নখ কাটার শুভ দিন সম্পর্কে
হিন্দুশাস্ত্রে, চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটার নির্দিষ্ট দিন থাকে। যেকোনও দিনে নখ কাটা যায় না। এটা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। বলা হয়, যদি কোনও ব্যক্তি এই দিনগুলিতে নখ কাটেন, তাহলে তার ওপর অশুভ প্রভাব পরবে। তার জীবনে আর্থিক সংকট আসতে পারে।
আবার যদি শনিবার নখ কাটেন, তাহলে আপনার ওপর শনিদেব রেগে যেতে পারেন। এতে তার অশুভ প্রভাবে আপনার জীবনের ছারখার হয়ে যাবে। এমনকি অর্থহানি হতে পারে। কোন কোন দিন ভুলেও নখ কাটবেন না, জানুন।

- কোন কোন দিন নখ কাটবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার ও বৃহস্পতিবার একদমই নখ কাটা উচিত নয়। এটি খুব অশুভ বলে মনে হয়। এতে আপনার ঋণের বোঝা ক্রমশ বাড়তে পারে। দারিদ্রতা ঘিরে ধরতে পারে আপনাকে।
- শনিবার কেন নখ কাটবেন না
শনিবার নখ কাটলে শনিদেব রেগে যান। তাহলে ব্যক্তির জীবনে দারিদ্রতা চলে আসতে পারে। শুধু তাই নয়, বড় কোনও রোগে আক্রান্ত হতে পারেন। এমনকি কোনও কাজেই তিনি সফলতা অর্জন করতে পারবেন না।
- মঙ্গলবার নখ কাটা কি শুভ?
মঙ্গলবার নখ কাটাও নিষিদ্ধ, কারণ মঙ্গলবার চুল, দাড়ি কাটা অশুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের ওপর অশুভ প্রভাব পরবে। এতে আপনার সুখ জীবন থেকে চলে যাবে। আপনার ভাগ্য আপনার সহায় থাকবে না।
- বুধবার কি নখ কাটা যাবে?
বুধবার, শুক্রবার নখ কাটা সবচেয়ে শুভ দিন। এই দুই দিন নখ যদি কাটেন তাহলে আপনার ধনসম্পদ বাড়তে পারে। আপনার জীবনে প্রেমও বাড়তে পারে। সেই সঙ্গে কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না।
- জানুন নখ কাটার নিয়ম
আপনি কিন্তু যেদিনই নখ কাটবেন অবশ্যই দিনের বেলা কাটবেন। সন্ধ্যেবেলা ও রাতে নখ কাটবেন না। সূর্যাস্তের কিছুক্ষণ আগে নখ কাটবেন। সূর্যাস্তের পর নখ কাটা অশুভ। আর রাতে তো ভুলেও নখ কাটবেন না।
এতে মা লক্ষ্মীর কৃপা আপনি কখনোই পাবেন না। দুপুরের পরে নখ কাটার কাজ না করার ভালো। এমনকি পেরেক সংক্রান্ত যদি কোনও কাজ থাকে, সেগুলি এড়িয়ে চলুন। তবে কিন্তু আপনার জীবনের সফলতা লেগে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications