চন্দ্রগ্রহণ ২০২১: করোনাকালে সাবধানে থাকতে হবে এই কয়েকটি রাশির জাতকদের

চন্দ্রগ্রহণ ২০২১: করোনাকালে সাবধানে থাকতে হবে এই কয়েকটি রাশির জাতকদের

২৬ মে ২০২১ সালে সংগঠিত হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। করোনার দ্বিতীয় স্রোতের মাঝে বছরের প্রথম গ্রহণকালেই দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। অর্থাৎ ২৬ মের আকাশ জুড়ে বিশ্বের বহু প্রান্ত থেকে দেখা যাবে ব্লাড মুন। এই ব্লাড মুনের সময়কাল বহুজীবনের জীবনে জ্যোতিষ মতে প্রভাব বিস্তার করতে পারে। বৈশাখী পূর্ণিমার রাতে এই বিরল মহাজাগতিক ঘটনা একাধিক রাশিতে প্রভাব ফেলবে। তবে ৫টি রাশির জাতক জাতিকাদের এই সময় সাবধানে চলতে হবে। বলছেন জ্যোতিষবিদরা।

মেষ

মেষ

করোনা কালে ব্লাড মুনের হাত ধরে ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ সম্পন্ন হবে। এই চন্দ্রগ্রহণ বৃশ্চিক রাশিতে হবে। তবে মেষ রাশির জাতক জাতিকারা এই সময় সাবধানে চলাফেরা করুন। নিজেকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে বাড়ির বাইরে প্রয়োজন বাদে না যাওয়াই শ্রেয় , বলে দাবি জ্যোতিষবিদদের।

কুম্ভ

কুম্ভ

এই সময়কালে আপনাদের নামে কোন মিথ্যা রটনা রটতে পারে। আবার এমন কিছু গুঞ্জন উছতে পারে, যা আপনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে। বহু বাধা আসবে এই সনয়। সঙ্গী বা ঘনিষ্ঠ কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে। ফলে সম্পর্কে বাড়বে তিক্ততা।

তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকারা এই সময়কালে সাবধানে থাকুন। এই সময়কালে রাগ নিয়ন্ত্রণ অত্যন্ত আবশ্যক। তা না হলে পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যেতে পারে।
অযথা খরচ থেকে নিজেকে বিরত রাখুন।

কর্কট

কর্কট

চন্দ্রগ্রহণের প্রভাবে কর্কট রাশির জাতকদের জীবনে প্রবল প্রভাব পড়তে পারে। সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। রক্তপাতের সম্ভাবনা এই সময় প্রবল। কোনও অসুস্থতার কবলেও পড়ার সম্ভাবনা রয়েছে। কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেতে
শিবের উপাসনা প্রয়োজন।

সিংহ

সিংহ

পরিবারের গুরুজনদের খেয়াল রাখুন। বৃশ্চিকে চন্দ্রগ্রহণের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের নিজের বাবা মায়ের দিকে খেয়াল রাখতে হবে। বহু বাধার সম্মুখীন এই সময়ে পড়তে হতে পারে আপনাদের। কোনও ঋণ চোকাতে গিয়ে জটিলতায় পড়তে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+