২০১৯ -এ দশকের শেষ সূর্যগ্রহণ কোন কোন রাশির ওপর কুপ্রভাব বিস্তার করতে পারে! কী বলছে জ্যোতিষশাস্ত্র

আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ। আর সেই মহাজাগতিক ঘটনা ঘিরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে 'রিং অফ ফায়ার'।

২৬ ডিসেম্বর ২০১৯ সাল তথা দশকের শেষ সূর্যগ্রহণ। আর সেই মহাজাগতিক ঘটনা ঘিরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে 'রিং অফ ফায়ার'। ১৭২ বছর পরের এই বিরল ঘটনা মানুষের জীবনে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে জ্যোতিষশাস্ত্র একাধিক বক্তব্য তুলে ধরেছে। বলা হচ্ছে, এই গ্রহণের প্রভাব বৃহস্পতির ওপর পড়বে বলে বেশিরভাগ রাশিতেই এর কুপ্রভাব পড়তে পারে। কোন কোন রাশির ওপর এই সময়ে খারাপ প্রভাব পড়তে পারে, দেখে নেওয়া যাক একনজরে।

মেষ

মেষ

২০১৯ সালের ২৬ ডিসেম্বর সূর্যের অবস্থান এমন দিকে থাকতে পারে, যাতে মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে আসন্ন সময় খারাপ কাটতে পারে। এই সময় স্বাস্থ্যের অবনতি হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। কোনও সুসংবাদ আসতে গিয়েও থমকে যেতে পারে। ব্যক্তিগত জীবনে ঝগড়াঝাঁটি লেগেই থাকবে। পাশাপাশি, এই সময় মানসিক অবসাদও ঘিরে ধরতে পারে।

 বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেভাবে কোনও ইতিবাচক খবর আসছে না। নিজের স্বাস্থ্য ভালো থাকলেও, এই সময় পরিজন ,আত্নীয়দের স্বাস্থ্য ভালো থাকবেনা বলে জানাচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এমনকি আবহাওয়ার কারণে অসুস্থতাও লেগে থাকতে পারে বৃশ্চিক রাশির।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও কোনও সুখবর আসন্ন মাসে শোনাতে পারছেন না জ্যোতিষবিদরা। খুব ঠাণ্ডা মাথায় বিভিন্ন সংকটজনক পরিস্থিতি সামলাতে হবে আপনাদের। সামনে ঝুঁকপূর্ণ কিছু পরিস্থিতিও আসতে পারে। অস্বস্তিকর বিভিন্ন পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি হোন।

তুলা

তুলা

সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝির সমস্যা বাড়তে পারে ডিসেম্বর মাসে। স্বাস্থ্যের দিক থেকেও বেশ খানিকটা উত্থান পতন হবে। স্বাস্থ্যের অল্প কিছু সমস্যা হলেও তা কাটিয়ে নেওয়া যাবে । এমনই দাবি জ্যোতিষশাস্ত্র বিদদের। তাঁরা বলছেন, আসন্ন সময়ে খানিকটা সতর্ক হয়ে চলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+