২০২১ সালের দুর্গাপুজোর দিন, ক্ষণ, তারিখ একনজরে

২০২১ সালের দুর্গাপুজোর দিন, ক্ষণ, তারিখ একনজরে

'এবার মাগো বিদায় তবে..' তবে 'আসছে বছর আবার হবে'র সুরে বাঙালির প্রাণপণ একটাই আকাঙ্খা লেগে রয়েছে, তা হল অতিমারী কাটিয়ে এক সুস্থ পৃথিবীতে ২০২১ সালের দুর্গাপুজো সংগঠিত হোক! ২০২০ সালের দুর্গাপুজো কাটতেই তাই বাঙালির নজর ক্যালেন্ডারে। এবছরের দুর্গাপুজোর আক্ষেপ যাতে আগামীর দুর্গাপুজোতে মিটিয়ে নেওয়া যায়, তার প্রার্থনা নিয়েই এবার দেখার পালা, আগামী বছর ২০২১ সালে দুর্গাপুজো কবে!

 মহালয়া কবে পড়েছে?

মহালয়া কবে পড়েছে?

আগামী বছর ৬ অক্টোবর পড়েছে মহালয়া। প্রতিপদ রড়েছে ১ অক্টোবর। প্রসঙ্গত, ২০২০ সালে দেখা গিয়েছে মহালয়ার এক মাস পরে উমা এসেছেন ঘরে। আর তার সঙ্গেই অনাহুত অতিথি হিসাবে গোটা দুর্গাপুজোতে অতিমারী দাপট দেখিয়েছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতি যাতে পরের বছর না আসে, সেই প্রার্থনাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা।

ষষ্ঠী থেকে সপ্তমী

ষষ্ঠী থেকে সপ্তমী

২০২১ সালের ষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর, ১২ অক্টোবর পড়েছে সপ্তমী। আশা করা যায় অতিমারী সারিয়ে এক সুন্দর পৃথিবীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হবে ২০২১ সালের সপ্তমীর সকাল।

 অষ্টমী , নবমী

অষ্টমী , নবমী

মহাষ্টমীর পুজো ২০২১ সালে ১৩ অক্টোবর হবে। সেদিন বুধবার পড়েছে। নবমী পড়েছে বৃহস্পতিবার। ১৪ অক্টোবর পড়েছে নবমী।

 বিজয়া দশমী

বিজয়া দশমী

আগামী বছর ২০২১ সালে ১৫ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। আশা করা যায় সেদিন চেনা মেজাজে বাঙালি নিজেকে ধরা দেবে। পড়ন্তের সূর্যের আলোয় দিকে দিকে সিঁদুর খেলা হবে। আর আকাশের রাঙা ক্যানভাসের নিচে সিঁদুর খেলার সঙ্গে বিজয়ার প্রণাম, কোলকুলিতে বাঙালি মেতে উঠবে আগের মতোই!

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+