Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ জানুয়ারির চন্দ্রগ্রহণ আপনার জীবনে কোন প্রভাব ফেলবে! কী বলছে রাশিফল

মাঝে আর মাত্র ৫ দিন। তারপরই আসতে চলেছে দশকের প্রথম 'গ্রহণ'। ২০২০ সালের প্রথম গ্রহণ আসন্ন আর কয়েকদিনের মধ্যে। আসন্ন চন্দ্রগ্রহণকে ঘিরে জ্যোতিষবিদদের মধ্যে রয়েছে কৌতূহল।

মাঝে আর মাত্র ৫ দিন। তারপরই আসতে চলেছে দশকের প্রথম 'গ্রহণ'। ২০২০ সালের প্রথম গ্রহণ আসন্ন আর কয়েকদিনের মধ্যে। আসন্ন চন্দ্রগ্রহণকে ঘিরে জ্যোতিষবিদদের মধ্যে রয়েছে কৌতূহল। এই গ্রহণকে কেন্দ্র কের আগামী দিন কেমন কাটবে, দেখে নেওয়া যাক, রাশিফলে।

মেষ-বৃষ

মেষ-বৃষ

মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে এমন এক পরিবেশ তৈরি করে রাখুন, যাতে আপনার অস্বস্তি কেটে যায়। আর প্রবল কাজের চাপের মাঝে একটু হালকা থাকবার চেষ্টা করুন। বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়ে বেশ কিছু ঘটনা আগাম আঁচ করতে পারবেন। এমনই দাবি জ্যোতিষবিদদের। বহুগিন ধরে যে জিনিস আপনাকে বিব্রত করছে, তাকে সরিয়ে ফেলবার সুযোগ পেয়ে যাবেন আপনারা।

মিথুন-কর্কট

মিথুন-কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা নিজের ব্যবসায়িক দিক থেকে ব্যপক সাফল্য পেতে শুরু করবেন এই সময়ে। তবে অবসাদও এই সময় ঘিরে ধরতে পারে। তা সহজে কাটাবার চেষ্টা করুন। কর্কট রাশির জাতক জাতিকারা নতুন উদ্যমে এই সময় এগিয়ে আসুন। তবে নিজের অজান্তে এই সময় আপনারা অনেকের ভাবাবেগে আঘাত করতে পারেন।

সিংহ-কন্যা

সিংহ-কন্যা

সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় একটু নিজের জন্য সময় বের করে নিন । বেশ কয়েকটি নাটকীয় মোড় এই সময়ে আপনার জীবনে আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে তাঁদের বন্ধুদের মনোমালিন্য দেখা দিতে পারে এই সময়। ফলে সাবধানে পা ফেলুন।

তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

তুলা রাশির জাতিকা ও জাতকরা আসন্ন সময়ে কেরিয়ারের দিক থেকে চরম উন্নতি পেতে পারেন। তবে ব্যক্তিগত জীবনে আপনি এই সময় পেতে পারেন অশান্তির আঁচ। প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়ে নিজের অবস্থান কোনও ইস্যুতে স্পষ্ট করতে গিয়ে বেগ পেতে পারেন। নিজের সামনে থেকে নেতিবাচক ভাবনা সরিয়ে নিতে পারেন এই সময়ে।

ধনু-মকর

ধনু-মকর

ধনু রাশির জাতক জাতিকারা আসন্ন সময়ে টাকার খরচ বুঝে নিয়ে করুন। আর্থিক দিক থেকে খানিকটা টাপ আসতে পারে এই সময়। বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা খেয়াল রাখুন , যাঁকে ভালোবাসেন তাঁর প্রতি যেন যত্ন বজায় রাখতে পারেন।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

কুম্ভ রাশির জাতিকা ও জাতকরা আগামী ১০ জানুয়ারির আগে পরের সময়ে একটু অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্যের জেরে এমনটা হতে পারে। অন্যদিকে, মীন রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে নিজেকে বিস্তৃত করতে পারবেন। পুরনো চিন্তা ছেড়ে প্রেমের ক্ষেত্রে নতুন ভাবনা শুরু করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+