কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অন্তঃসারশূন্য, দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা, মোদীকে দেওয়া চিঠিতে বিস্ফোরক মমতা

কেন্দ্রের করোনা (coronavirus) নিয়ে ভ্যাকসিন নীতির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে

কেন্দ্রের করোনা (coronavirus) নিয়ে ভ্যাকসিন নীতির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি ভ্যাকসিন (vaccine) নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ করেছেন।

কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি

কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি

সোমবার কেন্দ্রের তরফে নতুন ভ্যাকসিন নীতি ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি খোলাবাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবে। অন্যদিকে প্রস্তুতকারক সংস্থাগুলি থেকে রাজ্য সরকারগুলি সরাসরি ভ্যাকসিন কিনতেও পারবে। প্রস্তুতকারক সংস্থাগুলি খোলাবাজারে এবং রাজ্য সরকারকে ৫০ শতাংশ পর্যন্ত ভ্যাকসিন বিক্রি করতে পারবে। এছাড়াও ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নিতে পারবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রের সিদ্ধান্ত অন্তঃসারশূন্য

কেন্দ্রের সিদ্ধান্ত অন্তঃসারশূন্য

এদিন কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েই আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তকে দায় এড়ানোর চেষ্টা বলেও ব্যাখ্যা করেছেন তিনি। মমতার বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিস্থিতি খারাপ বুঝে গা বাঁচাচ্ছে কেন্দ্র।

কেন্দ্রের বোধোদয় অনেক দেরিতে

কেন্দ্রের বোধোদয় অনেক দেরিতে

এই চিঠি ফের একবার তাঁর ২৪ ফেব্রুয়ারির চিঠির স্মরণ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, রাজ্যগুলি যাতে ভ্যাকসিন সরাসরি কিনে নিতে পারে তার জন্য। রাজ্যের মানুষকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার জন্য তিনি ওই উদ্যোগ নিয়েছিলেন বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চিঠির কোনও উত্তর তিনি প্রধানমন্ত্রীর দিক থেকে পাননি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে অনেক কিছুর উল্লেখ নেই

চিঠিতে অনেক কিছুর উল্লেখ নেই

বাজার চলতি দুটি ভ্যাকসিন নেওয়ার বেশ কিছু দিন পরেও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে। যা নিয়ে চিন্তিত অনেকেই। এবার প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে কার্যত সেই বিষয়টিও তুলে ধরতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি বলেছেন, কেন্দ্রের ঘোষণায় ভ্যাকসিনের গুণাগুন, কার্যকারিতা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহের ব্যাপারে কোনও কথা বলা হয়নি। এছাড়াও ভ্যাকসিনের মূল্য সম্পর্কেও কোনও কথা বলা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভ্যাকসিন নিয়ে কালোবাজারির সম্ভাবনা

ভ্যাকসিন নিয়ে কালোবাজারির সম্ভাবনা

মুখ্যমন্ত্রীর তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, কেন্দ্রের ঘোষণা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হতে পারে। যা সাধারণ মানুষের ওপরে বোঝা হয়ে দাঁড়াবে। মুখ্যমন্ত্রী বলেছেন ভ্যাকসিন এখন খোলা বাজারে পাওয়া যাচ্ছে না। সেই কারণে দ্রুত বাজারে যাতে ভ্যাকসিন পাওয়া যায়, তার জন্য দ্রুত ব্যবস্থাগ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণের গ্রহণযোগ্য ভ্যাকসিন পলিসি তৈরি করার জন্যও চিঠিতে প্রধানমন্ত্রীকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+