Advertisement

বিরাট কোহলি-এমএস ধোনি থেকে সচিন-সৌরভ, ক্রিকেটারদের কার হাতে কোন মোবাইল জানেন?


আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন ১৩ বছর। তাতেও অমিতাভ বচ্চন, বিরাট কোহলিদের সঙ্গে সমানতালে বিজ্ঞাপনের মুখ হিসেবে ঈর্ষণীয় ব্র্যান্ড ভ্যালু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহেন্দ্র সিং ধোনিকে টপকে এখন অবশ্য অনেকটাই এগিয়ে বিরাট কোহলি। বাকি ক্রিকেটাররা তুলনায় অনেকটাই পিছিয়ে। ভারতীয় ক্রিকেটারদের বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ সকলেরই আছে। যেমন অনেকেই জানতে চান কে কোন মোবাইল ফোন ব্যবহার করেন। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই বিষয়েই এখন আলোকপাত করা হচ্ছে। সচিন, সৌরভ, ধোনি থেকে বিরাট, যুবরাজ, রোহিত, শিখর ধাওয়ানরা কে কোন ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন সেদিকে নজর রাখা যাক।

সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শাওমি মোবাইল ব্র্যান্ড এনজোর্স করে থাকেন। তিনি ব্যবহারও করেন শাওমি-র ফোন। এ ছাড়া আইফোনও রয়েছে। এবারের জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় উপহার দিয়েছেন ব্র্যান্ড নিউ এমআই আল্ট্রা ১১ ফোন।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকরের বাড়িতে যেমন বিপুল সংখ্যক গণেশ মূর্তি রয়েছে তেমনই প্রিয় পার্টনার দাদির সঙ্গে ছোটুবাবুও বিভিন্ন কোম্পানির গাড়ি পছন্দ করেন। সৌরভের সঙ্গে সচিনের ফোনের ব্র্যান্ডেও মিল রয়েছে। মাস্টার ব্লাস্টারের হাতেও অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে আইফোন। সচিন নিজে আবার স্মার্ট্রনের এসআরটি.ফোন (srt.phone)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

Advertisement
মহেন্দ্র সিং ধোনি

লাভা কোম্পানির মোবাইলের বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের ব্র্যান্ডের সঙ্গে মাহিকে একাত্ম করে ফেলেছিল লাভা। ধোনি যেমন বাইক চড়তে ভালোবাসেন, তেমনই পূর্বসূরীদের মতোই আস্থা রাখেন আইফোনে। ধোনির হাতে নানা সময় দেখা গিয়েছে আইফোন ১২। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, টেক-স্যাভি ধোনি অ্যাপল আইফোনের লেটেস্ট মডেল ব্যবহার করতে পছন্দ করেন। আইফোন হাতে তাঁকে সেলফি নিতেও দেখা গিয়েছে। আগে তিনি ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহার করতেন।

বিরাট কোহলি

আগেই বলা হয়েছে, এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিজ্ঞাপন করতে দেখা যায় বিরাট কোহলি। তার মধ্যে অনেকগুলিতেই আবার স্ত্রী তথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে। কয়েক মাস আগের পাওয়া তথ্য অনুযায়ী বিরাট কোহলি আইফোন ১২-র পাশাপাশি ব্যবহার করেন ব্ল্যাকবেরি ক্ল্যাসিক।

Advertisement
Advertisement
রোহিত শর্মা

বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতরান রোহিত শর্মা পেয়েছেন ওভালে। তিনি অবশ্য ধোনি-বিরাটদের মতো আইফোন ব্যবহার করেন না বলেই জানা যাচ্ছে। তবে তিনিও বিরাটদের মতো বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন। দামি গাড়ি ও ফোন ব্যবহার করেন। তবে বেশিরভাগ ক্রিকেটার যেখানে আইফোন ব্যবহার করেন, সেখানে রোহিত নাকি অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করতে ভালোবাসেন। সম্প্রতি তাঁকে স্যামসাং গ্যালাক্সির ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে, যা নিঃসন্দেহে একটা অন্যরকম ট্রেন্ড।

যুবরাজ সিং ও শিখর ধাওয়ান

যুবরাজ সিং যেমন ভারতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য অলরাউন্ডার ছিলেন তেমনই ফোনের ক্ষেত্রেও তাঁর অলরাউন্ড দক্ষতার প্রমাণ মিলছে। কেন না, যুবরাজ সিং যেমন আইফোন ব্যবহার করেন তেমনই সম্প্রতি তাঁর হাতে ওপো কোম্পানির দামি স্মার্টফোন দেখা গিয়েছে। যুবরাজের মতোই শিখর ধাওয়ানও স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহার করেন বলে জানা গিয়েছে।

দিল্লি সফরে রাজ্যপাল-শুভেন্দু, তবে কী কোন নয়া সমীকরণের ইঙ্গিত? জল্পনা রাজনৈতিক মহলে

More VIRAT KOHLI News arrow_forward

English Summary

Current And Former Indian Cricketers Including Sachin Sourav Dhoni Kohli Use Mobiles Of Same Brand. All Of Them Using Different Models Of iPhone.
Read more...