Advertisement

প্রয়াত সত্যজিৎ রায়ের ‘‌মছলীবাবা’‌ তথা বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়


সত্যজিৎ রায় পরিচালিত '‌জয় বাবা ফেলুনাথ’‌–এর মছলীবাবা খ্যাত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। মৃণাল সেনের '‌নীল আকাশের নীচে’ ছবির মধ্য দিয়ে প্রথম বাংলা ছবিতে পা রাখেন তিনি।


রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার সকালে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে তিনি ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের 'নীল আকাশের নীচে'। এই ছবি ১৯৫৯ সালে মুক্তি পায়। মৃণাল সেন ছাড়াও তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেই নিয়মিত দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেতাকে। দর্শকদের অসংখ্য প্রশংসাও পেয়েছেন তাঁর অভিনয়ের জন্য। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। ‌

Advertisement
Advertisement
নক্ষত্র পতন বিনোদন জগতে, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার ডাক দিলীপের

More DIED News arrow_forward

English Summary

veternan bengali actor manu mukhopadhay dies
Read more...