Advertisement

জুন মাসের ২০২১ মাসিক রাশিফল : কন্যা রাশি


ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুদের সঙ্গ উপভোগ করুন। প্রেমের ক্ষেত্রেও সাফল্য জুটতে পারে। প্রথম দেখায় প্রেমে পড়তে পারেন। সামাজিক মেলামেশা আপনার কাজে দিতে পারে। নিজের সৃষ্টিশীল ভাবনাগুলিতে শান দিন। আপনার উৎসাহ উর্ধ্বমুখী হবে। তা আপনাকে শক্তি জোগাবে।

অস্থিরতাকে প্রশ্রয় দেবেন না। বরং সেটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। সামান্য খাটনি বাড়তেও স্বীকৃতি ও সাফল্য পাবেন। পকেটে লক্ষ্মীধন আসবে। নিজের মনের আসল ইচ্ছেগুলি পূরণ করার চেষ্টা করুন। ইতিবাচক থাকুন, সাফল্য আসবে।

এইসময়টি আপনার জন্য বেশ ভালো। আগামী ১২ মাসের পরিকল্পনা করে রাখতে পারেন। নিজের মনের কথা শুনে চলুন। নিজের শক্তি-দুর্বলতা পরখ করুন। মানসিকভাবে অনেক শক্তিশালী মনে হবে নিজেকে।

কন্যা রাশির বৈশিষ্ট

কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হন। এঁরা যতটা বাস্তববাদী, ততটাই এঁরা পরিশ্রমী হয়ে থাকেন। এঁদের বুদ্ধি আর আবেগ অনেক কিছুকেই হার মানাতে বাধ্য। এই জাতক জাতিকাদের স্মরণ শক্তি অত্যন্ত তুখর ।

কর্ম

নিজেকে কাজের মধ্যে রাখতে এই রাশির জাতক জাতিকারা ভীষণ ভালোবাসেন। মানসিক ও শারীরিকভাবে এঁরা কাজের সময় পারদর্শিতা দেখিয়ে থাকেন। কাজের প্রতি নিষ্ঠার জন্য বহু কিছু ত্যাগ করতে পারেন এঁরা।

Advertisement
Advertisement

প্রেম

প্রেমের ক্ষেত্রে এঁরা প্রথমে খানিকটা ব্যাকফুটে খেলেন! পরবর্তীকালে মনের মানুষের কাছে নিজেকে তুলে ধরেন এঁরা। নিজের প্রেমিক অথবা প্রেমিকার কাছে নিবেদিত হওয়াটাই এঁরা কাছে বড় বিষয় বলে মনে করেন।

English Summary

Virgo monthly horoscope for may 2021 in Bengali
Read more...