Advertisement

অক্টোবর মাসের ২০২১ মাসিক রাশিফল : সিংহ রাশি


এমনিতেই এই রাশির জাতকরা অ্যাডভেঞ্চার প্রিয়। তবে এই মাসে একটু সাবধানে চলার পরামর্শ রয়েছে তাঁদের জন্য। প্রেমিক হিসাবে আপনার এই মাস একটু সতর্কভাবে চলা উচিৎ।

প্রেমিকার সন্দেহের নজরে পড়তে পারেন আপনি। ফলে সতর্ক হোন। এছাড়া আয়ের দিক থেকে এই মাস আপনার পক্ষে ভালো। ব্যবসায়িক কাজের দিক থেকে এই মাস ভালো, যেমন লোহার ব্যবসায়ী, খবরের কাগজের পাইকারি বিক্রেতাদের সময়টা এখন মন্দ যাবে না।

আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি
আপনার সাথে থাকতে পারছেন না। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে।

বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে- কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন।

Advertisement
Advertisement

সিংহ রাশির বৈশিষ্ট

সিংর রাশির জাতক জাতিকাদের স্বভাবে একটি আভিজাত্যপূর্ণভাব থাকে। এঁরা সদাহাস্য ব্যক্তি হয়ে থাকেন। এঁরা যতটা উদার ততটাই আনন্দফূর্তি করে চলতে ভালোবাসেন। তবে এঁদের মর্যাদায় কেউ আঘাত করলে তাঁকে সহজে ছেড়ে কথা বলেন না এঁরা।

কর্ম

সমস্ত ক্ষেত্রের কাজে এঁরা দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। সহজাতভাবে জীবনে এঁরা সম্মান ও প্রতিষ্ঠা পেয়ে থাকেন। রাজনীতিবিদ হিসাবে এঁরা অভূতপূর্ব সাফল্য পান।

Advertisement
প্রেম

এঁদের কণ্ঠস্বর বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে থাকে। তবে এঁরা একটুতেই আবেগপ্রবণ হওয়ায় সম্পর্ক অনেকাংশেই সমান খাতে বয়না। তবে এঁরা যাকে একবার ভালোবাসে তাঁকে গভীর প্রেমে আকৃষ্ট করতে পারেন।

More MONTHLY HOROSCOPE News arrow_forward

English Summary

Leo monthly horoscope for october 2021 in Bengali
Read more...