Advertisement

অক্টোবর মাসের ২০২১ মাসিক রাশিফল : মেষ রাশি


সৃজনশীল ক্ষমতার উন্নতিসাধন হবেই। আপনি কি প্রেম ও আর্থিক লাভ নিয়ে আশাবাদী? প্রেম ও প্রাচুর্য আরও বেশি করে পেতে হলে মূল্যবোধের ধারণার বিকাশ ঘটান। নেতিবাচক ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে নিজেদের সরিয়ে রাখুন। যাদের ভালবাসেন তাদের গুনগান করুন। নিজের আচরণ আরও সুন্দর করুন।

নতুন কোনও চুক্তি হওয়ার সম্মুখে আপনি দাঁড়িয়ে রয়েছেন। স্থানীয় কোনও সুযোগের সদ্ব্যবহার করাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। ঘুরে বেড়ান। আপনার আশেপাশের পরিবেশ বোঝার চেষ্টা করুন।
আপনার সংযোগ ক্ষমতা বাড়ানোর এটাই সঠিক সময়। কোনও কঠিন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য নিজের সঙ্গে নিজে কথা বলুন। গত দশ বছরে যে সুযোগ আপনি পাননি সেই সুযোগও আপনি আগামী কিছুদিনের মধ্যেই পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সফল ও বন্ধুত্বপূর্ণ হবে এই মাসে।

আপনার যদি মনে হয় এই মাস আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছে, তাহলে আপনিও ভূল করার পথেই এগোচ্ছেন। তবে কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার কিছু কিছু লক্ষ্য পূরণে সমর্থ হবেন।

মেকি সময় থেকে আপনার মুক্তি পাওয়ার আদর্শ সময়। যদি আপনি আপনার সম্পর্ক নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার কাছে সব প্রশ্নের জবাব নাও থাকতে পারে। আপনার চাহিদা এবং তার প্রতি আপনার নিষ্ঠা ও আন্তরিকতাই আপনার মনকে প্রশান্তি প্রদান করবে।

চটজলদি পথ অবলম্বন করার প্রলভন আপনার জীবনের ভাবধারা থেকে আপনার লক্ষ্যভ্রষ্ট করতে পারে। আপনার শরীরকে চাঙ্গা করতে নয়া উদ্যম ও শক্তির প্রয়োজন। আয়ুর্বেদিক মালিশ ও আয়ুর্বেদ চর্চা আপনার মনকে শান্তি প্রদান করতে পারে।

মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট

মেষ রাশির জাতক জাতিকারা সাহসী, আবেগপ্রবণ, উচ্চভিলাষী হন। এঁরা খুবই কর্মপ্রবণ মানুষ হন।একই সঙ্গে এঁরা কর্মোদ্যোগী হয়ে ওঠেন। অত্যন্ত পরিশ্রমী মানুষ হয় মেষ রাশির জাতক জাতিকারা। যেকোনও কাজের ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করেন এঁরা। তবে এঁরা একটু স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকেন।

Advertisement
Advertisement
কর্মজীবন

এই ধরনের মানুষরা সাধারণত নেতৃত্বপরায়ণ মানুষ হয়ে থাকেন। কর্মজীবনের ক্ষেত্রে এঁরা প্রতিযগিতায় বিশ্বাস হন। জনসংযোগমূলক কাজ, বা পরিশ্রম সাপেক্ষ কাজে এঁরা চিরকালীন সাফল্য পেয়ে থাকেন।

Advertisement
আর্থিক জীবন

আর্থিক দিক থেকে এঁরা প্রবূত উন্নতি করে থাকেন। তবে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে এঁরা সেই টাকা ধরে রাখতে পারেননা। তবে অর্থলগ্নির বিষয়ে সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়।

প্রেম ও বিয়ে

প্রেম সম্পর্কে এঁদের আকাশ কুসুম ভাবনা থাকে। যাঁকে এঁরা ভালোবাসেন তাঁকে এঁরা মন প্রাণ ঢেলেই ভালোবাসতে পছন্দ করেন। এঁরা খানিকটা একরোখা স্বভাবের হয়ে থাকেন যা এঁদের জীবনে প্রভূত প্রভাব ফেলে।

More MONTHLY HOROSCOPE News arrow_forward

English Summary

Aries monthly horoscope for october 2021 in Bengali
Read more...